সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

বুধবার  সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানায়, বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে তার বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে তার সাথে রুমা আক্তার নামের এক বিবাহবহির্ভূত সম্পর্ক নারীকে আটক করা হয়। এসময় তার বসতঘরে তল্লাশি চালানো হলে পিস্তল কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করা হলে, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার সঙ্গে যে নারী রয়েছেন ওনার পরিবার বলছেন তারা বিয়ে করেছেন, তাই সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

বুধবার  সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানায়, বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে তার বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে তার সাথে রুমা আক্তার নামের এক বিবাহবহির্ভূত সম্পর্ক নারীকে আটক করা হয়। এসময় তার বসতঘরে তল্লাশি চালানো হলে পিস্তল কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রর বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করা হলে, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার সঙ্গে যে নারী রয়েছেন ওনার পরিবার বলছেন তারা বিয়ে করেছেন, তাই সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com