শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর থেকে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। গ্রেফতার অভিযানে তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার  রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, শাহিন মূলত হবিগঞ্জ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর রায়েরবাজার প্রেমতলা গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, “গোপন সূত্রে খবর পাই, শাহিন দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানাও ঝুলছে তার নামে।”

গ্রেফতারের পর শাহিনকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর থেকে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। গ্রেফতার অভিযানে তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার  রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, শাহিন মূলত হবিগঞ্জ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর রায়েরবাজার প্রেমতলা গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, “গোপন সূত্রে খবর পাই, শাহিন দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানাও ঝুলছে তার নামে।”

গ্রেফতারের পর শাহিনকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com