আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন কামনা করছে। এই ঐতিহাসিক নির্বাচন আগের থেকে ভালোভাবে চললেও বিরোধী দলগুলোর কর্মকাণ্ড আমাদেরকে শঙ্কিত করে তুলছে।

আজ ১১ ফেব্রুয়ারি, বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, বরগুনার একাধিক আসন, বরিশাল, পিরোজপুর, লক্ষীপুর সহ সারাদেশে জামায়াত ও বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীরা আহত হচ্ছে। এছাড়াও নানান জায়গায় হাতপাখার প্রার্থী নির্বাচন করছে না মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নামে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। সারাদেশে টাকা ছড়ানো হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি বলেন, নির্বাচনের আগমূহুর্তে কুচক্রিমহল নানা অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক, এদেরকে আইনের আওতায় আনার আহবান করছি এবং দেশবাসীকে আশ্বস্ত করছি যে, কোন অপপ্রচারে কান দিবেন না। ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালে আপনারা জিকিরের সাথে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন কামনা করছে। এই ঐতিহাসিক নির্বাচন আগের থেকে ভালোভাবে চললেও বিরোধী দলগুলোর কর্মকাণ্ড আমাদেরকে শঙ্কিত করে তুলছে।

আজ ১১ ফেব্রুয়ারি, বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, বরগুনার একাধিক আসন, বরিশাল, পিরোজপুর, লক্ষীপুর সহ সারাদেশে জামায়াত ও বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীরা আহত হচ্ছে। এছাড়াও নানান জায়গায় হাতপাখার প্রার্থী নির্বাচন করছে না মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নামে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। সারাদেশে টাকা ছড়ানো হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি বলেন, নির্বাচনের আগমূহুর্তে কুচক্রিমহল নানা অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক, এদেরকে আইনের আওতায় আনার আহবান করছি এবং দেশবাসীকে আশ্বস্ত করছি যে, কোন অপপ্রচারে কান দিবেন না। ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালে আপনারা জিকিরের সাথে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com