বিশেষ অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তরাজ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার  সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের দিকনির্দেশনায় ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাতারকাপনের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্সির দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়াকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এ ছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছেন যে, তিনি পলাতক সহযোগী কামরানের সঙ্গে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এ ঘটনায় আটক তরাজ মিয়া ও পলাতক আসামি কামরানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তরাজ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার  সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের দিকনির্দেশনায় ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাতারকাপনের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এজেন্সির দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়াকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। এ ছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছেন যে, তিনি পলাতক সহযোগী কামরানের সঙ্গে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এ ঘটনায় আটক তরাজ মিয়া ও পলাতক আসামি কামরানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com