স্ত্রী ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (৩০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলারর পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপিপাড়া এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া এলাকার মৃত রাজা মিয়ার মেয়ে। সংসার জীবনে তাদের আতিক (৮) এক ছেলে নামে আট বছর বয়সী ছেলে আতিক ও সোনিয়া (১৬) নামে মেয়ে সন্তান রয়েছে। অন্যের বাসায় কাজ করতেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্ত্রী ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (৩০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলারর পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপিপাড়া এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া এলাকার মৃত রাজা মিয়ার মেয়ে। সংসার জীবনে তাদের আতিক (৮) এক ছেলে নামে আট বছর বয়সী ছেলে আতিক ও সোনিয়া (১৬) নামে মেয়ে সন্তান রয়েছে। অন্যের বাসায় কাজ করতেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com