নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ ট্রলারসহ ৫০ জেলে আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ প্রায় ১৫ মণ ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় আটক করা হয়েছে ৫০ জন জেলেকে।

শুক্রবার  রাতে মৎস্য বিভাগের নেতৃত্বে এবং কোস্ট গার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের অন্যান্য এলাকার মতো হাতিয়াতেও শনিবার (২৫ অক্টোবর) পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চারটি ট্রলারে করে কিছু জেলে মেঘনা নদীতে মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ট্রলারগুলোসহ ৫০ জন জেলেকে আটক করে।

অভিযানে ট্রলারগুলো থেকে প্রায় ১৫ মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান জানান, আটক জেলেদের এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় এই অভিযান শনিবার পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক দিন আগে নদীতে মাছ ধরায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ২৫ অক্টোবর মধ্যরাত থেকে জেলেরা নদী ও সাগরে নামতে পারবেন। কিন্তু এক দিন আগে নামায় তারা জরিমানার মুখোমুখি হয়েছেন। এই সময়ে মা ইলিশ ধরা পড়লে আগামী বছরের উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ ট্রলারসহ ৫০ জেলে আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ প্রায় ১৫ মণ ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় আটক করা হয়েছে ৫০ জন জেলেকে।

শুক্রবার  রাতে মৎস্য বিভাগের নেতৃত্বে এবং কোস্ট গার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের অন্যান্য এলাকার মতো হাতিয়াতেও শনিবার (২৫ অক্টোবর) পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চারটি ট্রলারে করে কিছু জেলে মেঘনা নদীতে মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ট্রলারগুলোসহ ৫০ জন জেলেকে আটক করে।

অভিযানে ট্রলারগুলো থেকে প্রায় ১৫ মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান জানান, আটক জেলেদের এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় এই অভিযান শনিবার পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক দিন আগে নদীতে মাছ ধরায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ২৫ অক্টোবর মধ্যরাত থেকে জেলেরা নদী ও সাগরে নামতে পারবেন। কিন্তু এক দিন আগে নামায় তারা জরিমানার মুখোমুখি হয়েছেন। এই সময়ে মা ইলিশ ধরা পড়লে আগামী বছরের উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com