আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: ছাত্রদল নেতা আবিদ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ।

তিনি বলেন, আওয়ামী রাজনীতি হচ্ছে ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি। আওয়ামী রাজনীতি হচ্ছে খুন, রাহাজানি ও ধ্বংসের রাজনীতি। এ জন্যই দেশবাসী বলে, ক্ষমতাহীন আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়েও নিকৃষ্ট ও ভয়ানক। দলীয় স্বার্থে এরা নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না।

রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আবিদ বলেন, শরীয়তপুরে আজ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচিতে গিয়ে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা ইব্রাহিম। আওয়ামী লীগের অন্য গ্রুপের সন্ত্রাসীদের হাতে বলি হতে হয়েছে তাকে। পুলিশ সেখানে কোনো রকম গুলি চালায়নি। উল্টো পুলিশকে দেখা যাচ্ছে, তাদের বুঝিয়ে ভাঙচুর করা থেকে বিরত থাকতে বলছে। গোপালগঞ্জের মতো পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি জাতীয় সংসদে বলেছেন যে, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি কিছুদিন ধৈর্য দেখাবো, কিন্তু ১ জন নিরপরাধ ব্যক্তি যেন গুলিতে মারা না যায়।’ পুলিশ এই নীতিতেই কাজ করছে।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে নিষিদ্ধ লীগের পলাতক জঙ্গিরা গেরিলা ও গুপ্ত হামলার মাধ্যমে বিভিন্ন এলাকাভিত্তিক টার্গেট কিলিং এবং বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, যা মিডিয়াতে অলরেডি প্রকাশিত হয়েছে। নিষিদ্ধ লীগ সেভাবেই তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। লাশ ফেলার জন্য এক গ্রুপ আরেক গ্রুপের লোকজনকে নিজেরাই মেরে ফেলছে। এটাই আওয়ামী লীগের লাশের রাজনীতি।

পোস্টের শেষে আবিদ বলেন, তাই নিষিদ্ধ লীগের যারা এখনো সমর্থক আছেন, তাদের বলব, আপনাদের আপা ডিসেম্বরে আর আসছেন না। তবে তাকে অবশ্যই দেশে আনা হবে এবং জুলাই গণহত্যার দায়ে ফাঁসিতেও ঝুলানো হবে। তবে আপাতত আপনাদের আপার লাশের ক্ষুধা জেগেছে, আর সেই ক্ষুধার শিকার হচ্ছেন আপনারাই। আপনারা সচেতন হোন, সতর্ক থাকুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একটি পথ

» মোহাম্মদপুরে দুই কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

» স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

» সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারীদের অন্তর্ভুক্ত করেছে : সমাজকল্যাণমন্ত্রী

» রাস ঈসা নিয়ে সৌদি-হুতি উত্তেজনা, হরমুজে তেলবাহী জাহাজে আগুন

» সাভারে মোটরসাইকেল-বাসের সংঘর্ষের পর আগুন, আহত ৬

» সাঈদ খোকন আবারও দুই দিনের রিমান্ডে

» কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত প্রচেষ্টা আবশ্যক : স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

» সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ.লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: ছাত্রদল নেতা আবিদ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ।

তিনি বলেন, আওয়ামী রাজনীতি হচ্ছে ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি। আওয়ামী রাজনীতি হচ্ছে খুন, রাহাজানি ও ধ্বংসের রাজনীতি। এ জন্যই দেশবাসী বলে, ক্ষমতাহীন আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়েও নিকৃষ্ট ও ভয়ানক। দলীয় স্বার্থে এরা নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না।

রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আবিদ বলেন, শরীয়তপুরে আজ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মসূচিতে গিয়ে নিহত হয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা ইব্রাহিম। আওয়ামী লীগের অন্য গ্রুপের সন্ত্রাসীদের হাতে বলি হতে হয়েছে তাকে। পুলিশ সেখানে কোনো রকম গুলি চালায়নি। উল্টো পুলিশকে দেখা যাচ্ছে, তাদের বুঝিয়ে ভাঙচুর করা থেকে বিরত থাকতে বলছে। গোপালগঞ্জের মতো পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি জাতীয় সংসদে বলেছেন যে, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি কিছুদিন ধৈর্য দেখাবো, কিন্তু ১ জন নিরপরাধ ব্যক্তি যেন গুলিতে মারা না যায়।’ পুলিশ এই নীতিতেই কাজ করছে।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে নিষিদ্ধ লীগের পলাতক জঙ্গিরা গেরিলা ও গুপ্ত হামলার মাধ্যমে বিভিন্ন এলাকাভিত্তিক টার্গেট কিলিং এবং বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, যা মিডিয়াতে অলরেডি প্রকাশিত হয়েছে। নিষিদ্ধ লীগ সেভাবেই তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। লাশ ফেলার জন্য এক গ্রুপ আরেক গ্রুপের লোকজনকে নিজেরাই মেরে ফেলছে। এটাই আওয়ামী লীগের লাশের রাজনীতি।

পোস্টের শেষে আবিদ বলেন, তাই নিষিদ্ধ লীগের যারা এখনো সমর্থক আছেন, তাদের বলব, আপনাদের আপা ডিসেম্বরে আর আসছেন না। তবে তাকে অবশ্যই দেশে আনা হবে এবং জুলাই গণহত্যার দায়ে ফাঁসিতেও ঝুলানো হবে। তবে আপাতত আপনাদের আপার লাশের ক্ষুধা জেগেছে, আর সেই ক্ষুধার শিকার হচ্ছেন আপনারাই। আপনারা সচেতন হোন, সতর্ক থাকুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com