লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়রা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুইজন ছিলো, তবে তারা পালিয়ে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।

আটক ইমন উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের লুধুয়া গ্রামে মো. খোকার ছেলে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগিয়েই তারা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

‎এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের যাত্রা শুরু

» ফোরস্টার গ্রুপের দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ সদস্য গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭ ,মামলা ৫৭টি

» লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

» আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

» পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

» থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগের নেতা আটক

» মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

» ছয়টি মাদক মামলার আসামি ইয়াবাসহ আবারও গ্রেফতার

» দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়রা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুইজন ছিলো, তবে তারা পালিয়ে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।

আটক ইমন উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের লুধুয়া গ্রামে মো. খোকার ছেলে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছে। আগুন লাগিয়েই তারা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

‎এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com