নগরবাসীর স্বার্থেই রাজউককে বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নগরবাসীর স্বার্থে আগামী দুই মাসের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটোলে আয়োজিত রাজউক আওতাধীন এলাকার ভবনগুলোতে সেপটিক ট্যাংক ও সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক এক অংশীজন সভায় তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বাধ্যতামূলক আইন বাস্তবায়ন করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে এটি ফেলা বন্ধ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, সুয়্যারেজ ব্যবস্থাপনা ঠিক করা না গেলে শুধু নদী, খাল পরিষ্কার করে কাজ হবে না।

ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করার আহ্বান জানান রিজওয়ানা হাসান। রুফটপ ও সড়কের ডিভাইডারের মাধ্যমে সবুজায়ন করার প্রতি তাগিদ দেন তিনি।

ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এমনভাবে ধ্বংস করা হয়েছে বুড়িগঙ্গাকে যা রক্ষা করা সবচেয়ে কঠিন। তবে যতই কঠিন হোক সেটি সম্ভব, সেজন্য নিজ নিজ জায়গা থেকে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।

এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এসব কাজ সম্পন্ন করা সম্ভব নয়, তবে শুরু করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নগরবাসীর স্বার্থেই রাজউককে বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নগরবাসীর স্বার্থে আগামী দুই মাসের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটোলে আয়োজিত রাজউক আওতাধীন এলাকার ভবনগুলোতে সেপটিক ট্যাংক ও সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক এক অংশীজন সভায় তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বাধ্যতামূলক আইন বাস্তবায়ন করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে এটি ফেলা বন্ধ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, সুয়্যারেজ ব্যবস্থাপনা ঠিক করা না গেলে শুধু নদী, খাল পরিষ্কার করে কাজ হবে না।

ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করার আহ্বান জানান রিজওয়ানা হাসান। রুফটপ ও সড়কের ডিভাইডারের মাধ্যমে সবুজায়ন করার প্রতি তাগিদ দেন তিনি।

ঢাকাকে সুন্দর করতে সব সংস্থাকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এমনভাবে ধ্বংস করা হয়েছে বুড়িগঙ্গাকে যা রক্ষা করা সবচেয়ে কঠিন। তবে যতই কঠিন হোক সেটি সম্ভব, সেজন্য নিজ নিজ জায়গা থেকে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।

এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এসব কাজ সম্পন্ন করা সম্ভব নয়, তবে শুরু করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com