অস্ত্রসহ যুবক গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে মো. সাইফুদ্দিন মুরাদ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় সাব্বির হাসান নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এই তথ্য জানান। অভিযুক্ত সাব্বির রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্যমতে, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোরের ভেতরে ব্যবসায়ী মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাব্বির। গুরুতর আহত অবস্থায় মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায়, জমি নিয়ে বিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত। মুরাদের চাচার কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সাথে তাঁর পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ঘটনার দিন সাব্বির ও মানিকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক পালিয়ে গেলে তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান সাব্বির।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রবিবার দুপুরে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়াপাড়ায় বসতবাড়ির রান্নাঘরের সানশেড থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। এর মধ্যে একটি টিপ চাকু দিয়ে মুরাদকে আঘাত করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাব্বির। এ ঘটনায় অস্ত্র আইনে রাউজান থানায় মামলা দায়ের করে সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্রসহ যুবক গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে মো. সাইফুদ্দিন মুরাদ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় সাব্বির হাসান নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এই তথ্য জানান। অভিযুক্ত সাব্বির রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্যমতে, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোরের ভেতরে ব্যবসায়ী মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাব্বির। গুরুতর আহত অবস্থায় মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায়, জমি নিয়ে বিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত। মুরাদের চাচার কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সাথে তাঁর পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ঘটনার দিন সাব্বির ও মানিকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক পালিয়ে গেলে তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান সাব্বির।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রবিবার দুপুরে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়াপাড়ায় বসতবাড়ির রান্নাঘরের সানশেড থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। এর মধ্যে একটি টিপ চাকু দিয়ে মুরাদকে আঘাত করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাব্বির। এ ঘটনায় অস্ত্র আইনে রাউজান থানায় মামলা দায়ের করে সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com