দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলে নামের একটি বসতিতে ঝুপড়ি ঘরের ভেতর নয়জনের মরদেহ পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।

এছাড়া পিটারমারিটজবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় একটি গাড়ির ভেতর আরও আটজনের মরদেহ পাওয়া গেছে; গাড়িটি গুলিতে ঝাঁঝরা অবস্থায় পাওয়া গেছে। তবে পুলিশ এই দুটি গোলাগুলির ঘটনার সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

জেফসভিলে গোলাগুলির ঘটনাটি রবিবার রাতে ঘটেছে বলে জানা গেছে এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পিটারমারিটজবার্গের ঘটনায় পুলিশ জানিয়েছে, তারা এখনো নিহত ব্যক্তিদের বা সন্দেহভাজনদের পরিচয় শনাক্ত করতে পারেনি। সম্প্রতি অপরাধী চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকটি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে।

চলতি বেছরের সেপ্টেম্বরে ডারবান উপকূলীয় শহরের কাছে একটি দরিদ্র এলাকায় তিন বন্দুকধারী একটি ছোট বাড়িতে ঢুকে পার্টিতে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। এতে এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন নিহত হন। েএর আগে জুনে জোহানেসবার্গের একটি দরিদ্র এলাকায় একাধিক বন্দুকধারী ১২ জনকে হত্যা করে। পুলিশ এই হামলার সঙ্গে অপরাধী চক্রের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে দুই সপ্তাহের ব্যবধানে দুটি বড় ধরনের গোলাগুলির ঘটনায় ২১ জন নিহত হন। ওই ঘটনাগুলোও একাধিক বন্দুকধারী ঘটিয়েছিল।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি

» দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

» স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন, তবে কাটেনি আতঙ্ক

» ‘আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে’: এসপি জাহাংগীরের স্ত্রী

» প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা: সানাউল্লাহ

» থানায় অবস্থানকালে মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি

» আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

» গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের আসল চেহারা ফুটে উঠেছে: সাদিক কায়েম

» স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

» ১৬ ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলির ঘটনায় ১৭ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলে নামের একটি বসতিতে ঝুপড়ি ঘরের ভেতর নয়জনের মরদেহ পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।

এছাড়া পিটারমারিটজবার্গ শহরের বাইরে সুইটওয়াটার্স এলাকায় একটি গাড়ির ভেতর আরও আটজনের মরদেহ পাওয়া গেছে; গাড়িটি গুলিতে ঝাঁঝরা অবস্থায় পাওয়া গেছে। তবে পুলিশ এই দুটি গোলাগুলির ঘটনার সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

জেফসভিলে গোলাগুলির ঘটনাটি রবিবার রাতে ঘটেছে বলে জানা গেছে এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পিটারমারিটজবার্গের ঘটনায় পুলিশ জানিয়েছে, তারা এখনো নিহত ব্যক্তিদের বা সন্দেহভাজনদের পরিচয় শনাক্ত করতে পারেনি। সম্প্রতি অপরাধী চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকটি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে।

চলতি বেছরের সেপ্টেম্বরে ডারবান উপকূলীয় শহরের কাছে একটি দরিদ্র এলাকায় তিন বন্দুকধারী একটি ছোট বাড়িতে ঢুকে পার্টিতে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। এতে এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন নিহত হন। েএর আগে জুনে জোহানেসবার্গের একটি দরিদ্র এলাকায় একাধিক বন্দুকধারী ১২ জনকে হত্যা করে। পুলিশ এই হামলার সঙ্গে অপরাধী চক্রের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে দুই সপ্তাহের ব্যবধানে দুটি বড় ধরনের গোলাগুলির ঘটনায় ২১ জন নিহত হন। ওই ঘটনাগুলোও একাধিক বন্দুকধারী ঘটিয়েছিল।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com