কানাডার ক্যালগেরিতে ‘মোরা বরিশাইল্লা’ সংগঠনের আত্মপ্রকাশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে ‘মোরা বরিশাইল্লা’ নামে একটি নতুন সামাজিক কমিউনিটি আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় শহরের সিটাডেল কমিউনিটি অ্যাসোসিয়েশন সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ক্যালগেরিতে বসবাসরত বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি ছিল প্রাণবন্ত আড্ডা, নৈশভোজ এবং মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আয়োজনজুড়ে প্রবাসে জন্মভূমির মানুষের সঙ্গে মিলন ও সৌহার্দ্যের এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, ‘মোরা বরিশাইল্লা’ কমিউনিটি প্রবাসে বরিশালবাসীর পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ঐক্যের একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বরিশালের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।’

তারা আশা প্রকাশ করেন, এর উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের পরিচয়, সাংস্কৃতিক চর্চা ও নিজস্ব ঐতিহ্যের প্রতি আগ্রহ আরও বাড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কখন বুঝবেন আপনার বাড়তি ফাইবার প্রয়োজন?

» কোন বয়সে কতটা প্রোটিন প্রয়োজন?

» আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মমতাজ

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

» ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’

» মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার

» বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী

» কানাডার ক্যালগেরিতে ‘মোরা বরিশাইল্লা’ সংগঠনের আত্মপ্রকাশ

» নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০ ,মামলা ৩৯টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার ক্যালগেরিতে ‘মোরা বরিশাইল্লা’ সংগঠনের আত্মপ্রকাশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে ‘মোরা বরিশাইল্লা’ নামে একটি নতুন সামাজিক কমিউনিটি আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় শহরের সিটাডেল কমিউনিটি অ্যাসোসিয়েশন সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ক্যালগেরিতে বসবাসরত বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি ছিল প্রাণবন্ত আড্ডা, নৈশভোজ এবং মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আয়োজনজুড়ে প্রবাসে জন্মভূমির মানুষের সঙ্গে মিলন ও সৌহার্দ্যের এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, ‘মোরা বরিশাইল্লা’ কমিউনিটি প্রবাসে বরিশালবাসীর পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ঐক্যের একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বরিশালের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।’

তারা আশা প্রকাশ করেন, এর উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের পরিচয়, সাংস্কৃতিক চর্চা ও নিজস্ব ঐতিহ্যের প্রতি আগ্রহ আরও বাড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com