তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, দখলবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রত্যক্ষ মদতে একশ্রেণির তরুণকে চাঁদাবাজির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আবার সরকারের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কিছু চাটুকার, তেলবাজ ও ফালতু লোককে আশ্রয় দেওয়া হচ্ছে। গোটা সমাজে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা তরুণ প্রজন্মকে জাতি গঠনের চিন্তা ও ঐক্যের শক্তি থেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতির এমন একটা সময়ে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের যুবসমাজকে সেই সময়ের তাৎপর্য ও পরিস্থিতির গভীরতার দিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সময়টা এমন যাচ্ছে, ক্ষমতাসীন শাসকদল বাংলাদেশের তরুণ সমাজকে চরিত্রহীনতা, অনৈতিকতার ধ্বংসজোয়ারে ভাসিয়ে দিয়ে জাতি ও দেশ গঠনের আসল শক্তি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণদের চাঁদাবাজি, টেন্ডারশিপ, ডিলারশিপ, ছিনতাইকারী, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, মস্তানি, নেশা ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

রাজনৈতিক সংকটের কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন না করে এই জাতিকে একটি সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, সরকার যে সংঘাত, রক্ত ও সহিংসতা থেকে জাতিকে নতুন বাংলাদেশের দিকে ফিরিয়ে নিতে চেয়েছিল, সরকার নিজেই আবার দেশের মানুষকে সেই দিকে ঠেলে দিতে চায়। একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যেতে চাচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, রাজনীতির ময়দানে আরেকটি কঠিন সংকট তৈরি করেছে আধিপত্যবাদী একটি শক্তি। পলাতক ফাঁসির আসামিকে আশ্রয় দিয়ে এ দেশের জুলাই সনদের সঙ্গে তারা গাদ্দারি করছে। দেশের অখণ্ডতা ও স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

ভারতের বিভিন্ন সরকারি সূত্রের বরাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনারা কাল থেকে দেখছেন, মামাবাড়ির আবদারের মতো ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে বিবিসি সংবাদ পরিবেশন করেছে। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নাকি সামরিক বিমানে করে নিয়ে আসতে হবে এবং সামরিক বিমানের নিরাপত্তা দিতে হবে। তাকে নিরাপত্তা দিতে হবে। আর নতুন করে এই বিচারের সুযোগ দিয়ে তাকে আপিল-টাপিলের সুযোগ দিতে হবে। ভাবটা মনে হয় যেন মামাবাড়ির আবদার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ কথা বলার কোনো অধিকার নেই। এই কথা বলার অর্থ হলো আমাদের জুলাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করা। ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষাকে আরেকটি দেশ দলিত করতে পারে না। আমাদের সাংবিধানিক আদালতের ওপরে এভাবে কোনো প্রতিবেশী দেশ, যারা গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা কখনো এমন কথা বলতে পারে না।

দেশের বিচার পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেক আসামি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ট্রাইব্যুনালে আসছেন, হাসিতে-খুশিতে ভরপুর। জিয়াউল হাসান নামে একজন সামরিক সেনা কর্মকর্তা, হাজার খুনের তিনি নির্দেশদাতা, তিনি টার্মিনাল থেকে আসা-যাওয়ার সময় কীভাবে জনগণকে হুমকি দিচ্ছেন।

এ পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা পর্যায়ের তরুণ প্রতিনিধিদের ঐতিহাসিক রাজনৈতিক দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় বসে আছেন, তাদের দিয়ে জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয় না। ফলে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বিরোধীদলীয় নেতা জাতীয় সংসদে এমন পরিস্থিতি তৈরি করবেন, যাতে নিয়মতান্ত্রিক পন্থায় তারা গণভোটের গণরায় মানতে বাধ্য হন। তা না হলে রাজপথে ইস্যুর ফয়সালা করতে হবে। এই তারুণ্যের রাজনৈতিক শক্তিকে জামায়াতে ইসলামী সংগঠিত করতে চায়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুদের ফুটবল গায়ে লাগা নিয়ে ঝগড়া, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

» ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের

» জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

» সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু

» সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

» ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

» দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী?

» একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, দখলবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রত্যক্ষ মদতে একশ্রেণির তরুণকে চাঁদাবাজির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আবার সরকারের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কিছু চাটুকার, তেলবাজ ও ফালতু লোককে আশ্রয় দেওয়া হচ্ছে। গোটা সমাজে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা তরুণ প্রজন্মকে জাতি গঠনের চিন্তা ও ঐক্যের শক্তি থেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতির এমন একটা সময়ে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের যুবসমাজকে সেই সময়ের তাৎপর্য ও পরিস্থিতির গভীরতার দিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সময়টা এমন যাচ্ছে, ক্ষমতাসীন শাসকদল বাংলাদেশের তরুণ সমাজকে চরিত্রহীনতা, অনৈতিকতার ধ্বংসজোয়ারে ভাসিয়ে দিয়ে জাতি ও দেশ গঠনের আসল শক্তি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণদের চাঁদাবাজি, টেন্ডারশিপ, ডিলারশিপ, ছিনতাইকারী, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, মস্তানি, নেশা ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

রাজনৈতিক সংকটের কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন না করে এই জাতিকে একটি সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, সরকার যে সংঘাত, রক্ত ও সহিংসতা থেকে জাতিকে নতুন বাংলাদেশের দিকে ফিরিয়ে নিতে চেয়েছিল, সরকার নিজেই আবার দেশের মানুষকে সেই দিকে ঠেলে দিতে চায়। একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যেতে চাচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, রাজনীতির ময়দানে আরেকটি কঠিন সংকট তৈরি করেছে আধিপত্যবাদী একটি শক্তি। পলাতক ফাঁসির আসামিকে আশ্রয় দিয়ে এ দেশের জুলাই সনদের সঙ্গে তারা গাদ্দারি করছে। দেশের অখণ্ডতা ও স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

ভারতের বিভিন্ন সরকারি সূত্রের বরাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনারা কাল থেকে দেখছেন, মামাবাড়ির আবদারের মতো ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে বিবিসি সংবাদ পরিবেশন করেছে। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নাকি সামরিক বিমানে করে নিয়ে আসতে হবে এবং সামরিক বিমানের নিরাপত্তা দিতে হবে। তাকে নিরাপত্তা দিতে হবে। আর নতুন করে এই বিচারের সুযোগ দিয়ে তাকে আপিল-টাপিলের সুযোগ দিতে হবে। ভাবটা মনে হয় যেন মামাবাড়ির আবদার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ কথা বলার কোনো অধিকার নেই। এই কথা বলার অর্থ হলো আমাদের জুলাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করা। ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষাকে আরেকটি দেশ দলিত করতে পারে না। আমাদের সাংবিধানিক আদালতের ওপরে এভাবে কোনো প্রতিবেশী দেশ, যারা গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা কখনো এমন কথা বলতে পারে না।

দেশের বিচার পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেক আসামি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ট্রাইব্যুনালে আসছেন, হাসিতে-খুশিতে ভরপুর। জিয়াউল হাসান নামে একজন সামরিক সেনা কর্মকর্তা, হাজার খুনের তিনি নির্দেশদাতা, তিনি টার্মিনাল থেকে আসা-যাওয়ার সময় কীভাবে জনগণকে হুমকি দিচ্ছেন।

এ পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা পর্যায়ের তরুণ প্রতিনিধিদের ঐতিহাসিক রাজনৈতিক দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় বসে আছেন, তাদের দিয়ে জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয় না। ফলে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বিরোধীদলীয় নেতা জাতীয় সংসদে এমন পরিস্থিতি তৈরি করবেন, যাতে নিয়মতান্ত্রিক পন্থায় তারা গণভোটের গণরায় মানতে বাধ্য হন। তা না হলে রাজপথে ইস্যুর ফয়সালা করতে হবে। এই তারুণ্যের রাজনৈতিক শক্তিকে জামায়াতে ইসলামী সংগঠিত করতে চায়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com