কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?

ছবি সংগৃহীত
ধর্ম ডেস্ক :প্রেমের সম্পর্ক বা পরিবার বিয়েতে রাজি না হলে অনেকে কোর্ট ম্যারেজ করেন। বাংলাদেশে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত একজন আইনজীবীর উপস্থিতিতে এফিডেভিট বা হলফনামা সম্পাদন করা বোঝায়। কোর্টে বিবাহ সম্পন্ন করার সময় যদি দুইজন মুসলিম সাক্ষী উপস্থিত থাকেন এবং সেখানে শরয়ী নিয়ম অনুযায়ী প্রস্তাব ও গ্রহণ (ইজাব ও কবুল) সম্পন্ন হয়, তাহলে  ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ হয়ে গেছে বলে গণ্য হবে।আর যদি শর্ত পূরণ না হয়, অর্থাৎ,  শুধু কাগজের স্বাক্ষর বা এফিডেভিট হিসেবে হয়, যেখানে কোনো সাক্ষী ছিল না বা শরয়ী পদ্ধতিতে বিবাহ পড়ানো হয়নি। এমন বিবাহ বৈধ হবে না। সেক্ষেত্রে অবশ্যই পুনরায় শরয়ী নিয়ম অনুযায়ীবিবাহ পড়াতে হবে।

বিয়ের ক্ষেত্রে পিতা-মাতার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা-মাতার সন্তুষ্টি ও পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং তাদের সম্মতি নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া পিতা-মাতার সদাচারেরও অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা বলেন, আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। (সুরা আল-আন-কাবুত, আয়াত: ৮)

পিতা-মাতা কোনো বৈধ বিষয়ে নির্দেশ দিলে এবং তা অমান্য করার কারণে তারা কষ্ট পেলে সন্তানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি না হলেও পালন করা সন্তানের জন্য ওয়াজিব। অন্যথায় পিতা-মাতার অবাধ্য হিসেবে গণ্য হবে। হাদিসে পিতা-মাতার অবাধ্যতার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। রাসুল (সা.) বলেছেন, পিতা-মাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (মুসনাদে আহমাদ, হাদিস: ৬৮৯২)

তাই শুধু আবেগ বা পূর্বের সম্পর্কের কারণে পিতামাতার অমতে তাড়াহুড়ো করে বিয়ে করা সমীচীন নয়। বরং পাত্র বা পাত্রী দ্বীনদার ও উপযুক্ত হলে পিতা-মাতাকে বুঝিয়ে তাদের সম্মতি নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি দ্বীনদারির অভাব বা অন্য কোনো যৌক্তিক কারণে পিতা-মাতা বিয়েতে অসম্মতি জানান, তাহলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিয়ে থেকে সরে আসা উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

» ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

» ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

» ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

» মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

» মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

» আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

» ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

» ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থীর

» রাজধানীর লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?

ছবি সংগৃহীত
ধর্ম ডেস্ক :প্রেমের সম্পর্ক বা পরিবার বিয়েতে রাজি না হলে অনেকে কোর্ট ম্যারেজ করেন। বাংলাদেশে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত একজন আইনজীবীর উপস্থিতিতে এফিডেভিট বা হলফনামা সম্পাদন করা বোঝায়। কোর্টে বিবাহ সম্পন্ন করার সময় যদি দুইজন মুসলিম সাক্ষী উপস্থিত থাকেন এবং সেখানে শরয়ী নিয়ম অনুযায়ী প্রস্তাব ও গ্রহণ (ইজাব ও কবুল) সম্পন্ন হয়, তাহলে  ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ হয়ে গেছে বলে গণ্য হবে।আর যদি শর্ত পূরণ না হয়, অর্থাৎ,  শুধু কাগজের স্বাক্ষর বা এফিডেভিট হিসেবে হয়, যেখানে কোনো সাক্ষী ছিল না বা শরয়ী পদ্ধতিতে বিবাহ পড়ানো হয়নি। এমন বিবাহ বৈধ হবে না। সেক্ষেত্রে অবশ্যই পুনরায় শরয়ী নিয়ম অনুযায়ীবিবাহ পড়াতে হবে।

বিয়ের ক্ষেত্রে পিতা-মাতার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা-মাতার সন্তুষ্টি ও পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং তাদের সম্মতি নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া পিতা-মাতার সদাচারেরও অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা বলেন, আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। (সুরা আল-আন-কাবুত, আয়াত: ৮)

পিতা-মাতা কোনো বৈধ বিষয়ে নির্দেশ দিলে এবং তা অমান্য করার কারণে তারা কষ্ট পেলে সন্তানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি না হলেও পালন করা সন্তানের জন্য ওয়াজিব। অন্যথায় পিতা-মাতার অবাধ্য হিসেবে গণ্য হবে। হাদিসে পিতা-মাতার অবাধ্যতার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। রাসুল (সা.) বলেছেন, পিতা-মাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (মুসনাদে আহমাদ, হাদিস: ৬৮৯২)

তাই শুধু আবেগ বা পূর্বের সম্পর্কের কারণে পিতামাতার অমতে তাড়াহুড়ো করে বিয়ে করা সমীচীন নয়। বরং পাত্র বা পাত্রী দ্বীনদার ও উপযুক্ত হলে পিতা-মাতাকে বুঝিয়ে তাদের সম্মতি নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি দ্বীনদারির অভাব বা অন্য কোনো যৌক্তিক কারণে পিতা-মাতা বিয়েতে অসম্মতি জানান, তাহলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিয়ে থেকে সরে আসা উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com