ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ। পরে শিশুটির মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়।

রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মামলার অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, গত বুধবার (৪ নভেম্বর) বিকালে শিক্ষক রাব্বি হোসেন তার ছেলেকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন। পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় গেলে সে মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। পরে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, আটকের পর ওই শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত,আহত ১৫

» আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

» শেখ হাসিনাকে পাসপোর্টের কথা ভুলে যেতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রী নিহত

» মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াতের শোক

» ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

» জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎ

» পরীক্ষার মৌসুমের জন্য ব্রেন বুস্টার- একাডেমিক পারফরম্যান্সে পুষ্টির ভূমিকা

» ‘হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না : চিফ প্রসিকিউটর

» ১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ। পরে শিশুটির মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়।

রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মামলার অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, গত বুধবার (৪ নভেম্বর) বিকালে শিক্ষক রাব্বি হোসেন তার ছেলেকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন। পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় গেলে সে মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। পরে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, আটকের পর ওই শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com