দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

ছবি সংগৃহীত

 

শোবিজ ডেস্ক : দশমীর পবিত্র আমেজে ভক্তদের শুভ বিজয়ার উপহার দিলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। উদযাপনের আনন্দ দ্বিগুণ করে দিয়ে নিজেদের দ্বিতীয় কন্যাসন্তানের মুখ ও সুন্দর নাম প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি।

নতুন অতিথির নাম তারা রেখেছেন ‌‘দেবী পাডুকোন সিং’। এক আবেগঘন পরিবারিক ছবির মাধ্যমে নতুন সদস্যকে বিশ্বজুড়ে থাকা ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে দীপিকা একটি হৃদয়স্পর্শী ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে ভরপুর… দেবী পাডুকোন সিং।’ ছবিতে গোটা পরিবারকেই ঐতিহ্যবাহী সোনালি রঙের পোশাকে সেজে থাকতে দেখা যায়। বাবা রণবীর সিং তাদের প্রথম কন্যা দুয়াকে কোলে নিয়ে আছেন এবং দুয়া আদরে ভরিয়ে দিচ্ছে বোন দেবীকে। অন্যদিকে, দীপিকা পরম মমতায় দেবী পাডুকোন সিংকে আগলে রেখেছেন নিজের কোলে। পরিবারের এমন ভালোবাসাপূর্ণ ও মিষ্টি মুহূর্ত মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ছবিটিতে শর্বরী, ম্রুণাল ঠাকুর, ভূমি পেডনেকরসহ একাধিক বলিউড তারকা ও সংগীতশিল্পী শুভেচ্ছা জানান।

গত ১৯ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা ও রণবীরের দ্বিতীয় সন্তান দেবী। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যাসন্তান ‘দুয়া’র আগমন ঘটেছিল। ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’ সিনেমার শুটিং সেটে শুরু হওয়া এই জুটির প্রেম ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। কঙ্কণি ও সিন্ধি উভয় রীতিতে হওয়া সেই রূপকথার বিয়ের পর এবার তাদের সংসার চারজনে পরিপূর্ণ রূপ পেল।

বিজয়া দশমীর এই বিশেষ দিনে দুই মেয়ে দুয়া ও দেবীকে নিয়ে তারকা জুটির আনন্দ ছড়িয়ে পড়েছে লক্ষ কোটি ভক্তদের হৃদয়েও। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অন্ন ও অন্যায়

» সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

» কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু, প্রকৌশলী বরখাস্ত

» ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

» শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানার অভিযানে ২৬ জন গ্রেফতার

» ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

» গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ‘অতিব জরুরি’ নির্দেশনা

» আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ

» ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

ছবি সংগৃহীত

 

শোবিজ ডেস্ক : দশমীর পবিত্র আমেজে ভক্তদের শুভ বিজয়ার উপহার দিলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। উদযাপনের আনন্দ দ্বিগুণ করে দিয়ে নিজেদের দ্বিতীয় কন্যাসন্তানের মুখ ও সুন্দর নাম প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি।

নতুন অতিথির নাম তারা রেখেছেন ‌‘দেবী পাডুকোন সিং’। এক আবেগঘন পরিবারিক ছবির মাধ্যমে নতুন সদস্যকে বিশ্বজুড়ে থাকা ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে দীপিকা একটি হৃদয়স্পর্শী ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে ভরপুর… দেবী পাডুকোন সিং।’ ছবিতে গোটা পরিবারকেই ঐতিহ্যবাহী সোনালি রঙের পোশাকে সেজে থাকতে দেখা যায়। বাবা রণবীর সিং তাদের প্রথম কন্যা দুয়াকে কোলে নিয়ে আছেন এবং দুয়া আদরে ভরিয়ে দিচ্ছে বোন দেবীকে। অন্যদিকে, দীপিকা পরম মমতায় দেবী পাডুকোন সিংকে আগলে রেখেছেন নিজের কোলে। পরিবারের এমন ভালোবাসাপূর্ণ ও মিষ্টি মুহূর্ত মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ছবিটিতে শর্বরী, ম্রুণাল ঠাকুর, ভূমি পেডনেকরসহ একাধিক বলিউড তারকা ও সংগীতশিল্পী শুভেচ্ছা জানান।

গত ১৯ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা ও রণবীরের দ্বিতীয় সন্তান দেবী। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম কন্যাসন্তান ‘দুয়া’র আগমন ঘটেছিল। ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা’ সিনেমার শুটিং সেটে শুরু হওয়া এই জুটির প্রেম ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। কঙ্কণি ও সিন্ধি উভয় রীতিতে হওয়া সেই রূপকথার বিয়ের পর এবার তাদের সংসার চারজনে পরিপূর্ণ রূপ পেল।

বিজয়া দশমীর এই বিশেষ দিনে দুই মেয়ে দুয়া ও দেবীকে নিয়ে তারকা জুটির আনন্দ ছড়িয়ে পড়েছে লক্ষ কোটি ভক্তদের হৃদয়েও। সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com