বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় পরিবর্তন, কবে কখন ম্যাচ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের ওই সিরিজের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সময়ও চূড়ান্ত হয়েছে। ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুটি টেস্টেই সকাল ১০টার পরিবর্তে দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলছে বাংলাদেশ। টাইগার দাপট দেখানো ম্যাচটি অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আইসিসির এই মেগা প্রতিযোগিতায় শান্ত-লিটনদের অবস্থান বেশ ভালো। এমনকি তাদের ফাইনাল খেলারও সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট জয় খুলে দিয়েছে সেই পথ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ফাইনাল খেলার সমীকরণ পক্ষে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মিরপুর ও সিলেটে হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল বাংলাদেশে পা রাখবে।

প্রথমে ২২ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। বসুন্ধরায় হবে ৩ দিনের সেই প্রস্তুতি ম্যাচ। এরপর মূল লড়াই শুরু ২৮ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট।

ওই সিরিজের আগে অবশ্য বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে ওয়ানডে ফরম্যাটে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। যেখানে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানদের সঙ্গে চলমান একমাত্র টেস্ট শেষে আগামী ১৭ শুরু হবে ওই তিনজাতি লড়াই। তিন দল পরস্পর একবার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দেশ ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি 

২২-২৪ অক্টোবর : প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা, সকাল সাড়ে ৯টা

২৮ অক্টোবর-১ নভেম্বর : প্রথম টেস্ট, মিরপুর, সকাল সাড়ে ৯টা

৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, সিলেট, সকাল সাড়ে ৯টা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শীতের সবজিতে চড়া দাম, কিছুটা স্বস্তি কাঁচামরিচ-ডিমে

» নিজের ‘অন্য রূপ’ দেখালেন ফারিয়া

» শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

» ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

» দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন

» অস্ট্রেলিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণে এশিয়া রোবটিকসের উদ্যোগ

» ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি

» তিন বিভাগে বৃষ্টির আভাস

» বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডেপুটি স্পিকার

» দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় পরিবর্তন, কবে কখন ম্যাচ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের ওই সিরিজের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সময়ও চূড়ান্ত হয়েছে। ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুটি টেস্টেই সকাল ১০টার পরিবর্তে দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলছে বাংলাদেশ। টাইগার দাপট দেখানো ম্যাচটি অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আইসিসির এই মেগা প্রতিযোগিতায় শান্ত-লিটনদের অবস্থান বেশ ভালো। এমনকি তাদের ফাইনাল খেলারও সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট জয় খুলে দিয়েছে সেই পথ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ফাইনাল খেলার সমীকরণ পক্ষে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মিরপুর ও সিলেটে হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল বাংলাদেশে পা রাখবে।

প্রথমে ২২ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। বসুন্ধরায় হবে ৩ দিনের সেই প্রস্তুতি ম্যাচ। এরপর মূল লড়াই শুরু ২৮ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট।

ওই সিরিজের আগে অবশ্য বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে ওয়ানডে ফরম্যাটে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। যেখানে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানদের সঙ্গে চলমান একমাত্র টেস্ট শেষে আগামী ১৭ শুরু হবে ওই তিনজাতি লড়াই। তিন দল পরস্পর একবার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দেশ ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি 

২২-২৪ অক্টোবর : প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা, সকাল সাড়ে ৯টা

২৮ অক্টোবর-১ নভেম্বর : প্রথম টেস্ট, মিরপুর, সকাল সাড়ে ৯টা

৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, সিলেট, সকাল সাড়ে ৯টা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com