ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার।

পুলিশ জানায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওঁত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্রিন রোডে ওয়াইডব্লিউসিএ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

» এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি : ফখরুল

» কুর্মিটোলা হাইস্কুলে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়

» ভোট দিলেন নাহিদ ইসলাম

» মোহাম্মদপুরে ভোট দিলেন মামুনুল হক

» রাজশাহীতে ভোটগ্রহণ চলছে

» ভোট দিলেন বিএনপি নেতা এ্যানি

» বাংলাদেশে এবারের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে: ইইউ পর্যবেক্ষক প্রধান

» নিজ জেলায় ভোট দিলেন মির্জা ফখরুল

» কঠোর নিরাপত্তায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার।

পুলিশ জানায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওঁত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com