শাহজালালে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও মদ আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসা ইউএল১৮৯ ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে সিগারেট ও গৌরী ক্রিম পাওয়া যায়। এর মধ্যে মোহাম্মদ রুবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট আটক করা হয়।

এছাড়া মমতাজ রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।

অন্যদিকে, ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।

সিআইআইডি জানায়, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

» আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান

» চিকেন ভেজিটেবল রোল তৈরি রেসিপি

» শাহজালালে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও মদ আটক

» সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

» চট্টগ্রামে পরিত্যক্ত রেলবগিতে আগুন

» বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী

» মজুত ডিজেল দ্রুত বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

» বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

» জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহজালালে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও মদ আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এতে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসা ইউএল১৮৯ ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে সিগারেট ও গৌরী ক্রিম পাওয়া যায়। এর মধ্যে মোহাম্মদ রুবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট আটক করা হয়।

এছাড়া মমতাজ রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।

অন্যদিকে, ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।

সিআইআইডি জানায়, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com