সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরে দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য করে বলতেই পারে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন ‘চাইলে দিতেন’। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে—এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।’

ঘটনাটির প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি। মানিকদী নামপাড়ায় ক্যান্টনমেন্ট থানার অধীনে ৩৫ কাঠার একটি বিতর্কিত জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ চলছে। এক পক্ষে রয়েছে বিল্ডার (নিউ গিনি প্রোপার্টিজ) এবং অন্য পক্ষে এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। ওই সামরিক কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে জমি দখল করতে যায় এবং সেখানে সালমান মুক্তাদিরের টিনশেডের একটি স্থাপনাসহ বেশ কিছু ভাঙচুর চালায়।

এই ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তিনজনকে গ্রেফতার করে হয়েছে বলেও জানান মন্ত্রী।

মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ তারিখ মধ্যরাতের ওই ঘটনার পর পুলিশি অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মালামাল উদ্ধার করা হয়েছে।

রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, আমরা সেটা আমলে নেব না। অপরাধের সাথে জড়িতদের অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নিলে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমরা আশা প্রকাশ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

» ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

» জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

» ইসলামপুরে আগুনে পুড়ে পাঁচ দোকান ভস্মিভূত,২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

» ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

» হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

» আদাবরে পুলিশের গুলিতে দুজন আহত, ধারালো অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরে দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য করে বলতেই পারে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন ‘চাইলে দিতেন’। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে—এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।’

ঘটনাটির প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি। মানিকদী নামপাড়ায় ক্যান্টনমেন্ট থানার অধীনে ৩৫ কাঠার একটি বিতর্কিত জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ চলছে। এক পক্ষে রয়েছে বিল্ডার (নিউ গিনি প্রোপার্টিজ) এবং অন্য পক্ষে এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। ওই সামরিক কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে জমি দখল করতে যায় এবং সেখানে সালমান মুক্তাদিরের টিনশেডের একটি স্থাপনাসহ বেশ কিছু ভাঙচুর চালায়।

এই ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তিনজনকে গ্রেফতার করে হয়েছে বলেও জানান মন্ত্রী।

মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ তারিখ মধ্যরাতের ওই ঘটনার পর পুলিশি অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মালামাল উদ্ধার করা হয়েছে।

রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, আমরা সেটা আমলে নেব না। অপরাধের সাথে জড়িতদের অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নিলে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমরা আশা প্রকাশ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com