ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

ছবি সংগৃহীত

বাসস : ক্যালিফোর্নিয়ায় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় শিক্ষা, বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর সিলিকন ভ্যালির ফোর সিজনস হোটেলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এএসইউ প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক করেন।

এতে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে প্রকৌশল শিক্ষা, গবেষণা, জনশক্তি উন্নয়ন, শিল্প এবং বিনিয়োগের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে ছিল মাইক্রো-ইলেকট্রনিক্স পাঠ্যক্রম, ফ্যাকাল্টি প্রশিক্ষণ, ফলিত গবেষণা এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে অংশীদারিত্ব।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষা এবং শিক্ষকদের মানোন্নয়নের ওপর জোর দেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ গবেষণা ও শিক্ষার সাথে বিনিয়োগ এবং বাণিজ্যিক ব্যবহারের সংযোগ ঘটিয়ে একটি সেমিকন্ডাক্টর রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রযুক্তিগত অংশীদারিত্বকে দক্ষ কর্মসংস্থান, গবেষণা সক্ষমতা এবং বিনিয়োগে রূপান্তর করতে টেকসই পরিকল্পনা এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে আরও শক্তিশালী বন্ধন গড়ে তোলার ওপর তাগিদ দেন।

উভয় পক্ষ উচ্চশিক্ষা সংস্কারের বিষয়ে এএসইউ-এর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সাথে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

এছাড়া সেমিকন্ডাক্টর শিক্ষা, জনশক্তি ও অনুষদ উন্নয়ন, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়েও তারা আলোচনা করেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট প্রকল্প এবং অংশীদার প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল পরবর্তী ফলো-আপ আলোচনাগুলো এগিয়ে নেবে। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আদাবরে পুলিশের গুলিতে দুজন আহত, ধারালো অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

» কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

» পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

» বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

» অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

» ‘লংমার্চের নামে জ্বালানি অপচয় করে বিভ্রান্তের চেষ্টা করছে বিরোধী দল’

» অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ

ছবি সংগৃহীত

বাসস : ক্যালিফোর্নিয়ায় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় শিক্ষা, বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর সিলিকন ভ্যালির ফোর সিজনস হোটেলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এএসইউ প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক করেন।

এতে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে প্রকৌশল শিক্ষা, গবেষণা, জনশক্তি উন্নয়ন, শিল্প এবং বিনিয়োগের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে ছিল মাইক্রো-ইলেকট্রনিক্স পাঠ্যক্রম, ফ্যাকাল্টি প্রশিক্ষণ, ফলিত গবেষণা এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে অংশীদারিত্ব।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষা এবং শিক্ষকদের মানোন্নয়নের ওপর জোর দেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ গবেষণা ও শিক্ষার সাথে বিনিয়োগ এবং বাণিজ্যিক ব্যবহারের সংযোগ ঘটিয়ে একটি সেমিকন্ডাক্টর রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রযুক্তিগত অংশীদারিত্বকে দক্ষ কর্মসংস্থান, গবেষণা সক্ষমতা এবং বিনিয়োগে রূপান্তর করতে টেকসই পরিকল্পনা এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে আরও শক্তিশালী বন্ধন গড়ে তোলার ওপর তাগিদ দেন।

উভয় পক্ষ উচ্চশিক্ষা সংস্কারের বিষয়ে এএসইউ-এর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সাথে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

এছাড়া সেমিকন্ডাক্টর শিক্ষা, জনশক্তি ও অনুষদ উন্নয়ন, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়েও তারা আলোচনা করেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট প্রকল্প এবং অংশীদার প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল পরবর্তী ফলো-আপ আলোচনাগুলো এগিয়ে নেবে। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com