পরাজিত শক্তির ন্যারেটিভে সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে: অ্যাটর্নি জেনারেল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, এই বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।

জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ-২০২৫ এ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন।

জুলাই সনদ তৈরিতে আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল যোগ দেয়নি। যার মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

» হাদি হত্যার বিচার না হলে, আমি হানজালার কোনো নিরাপত্তা নেই: এমপি হানজালা

» সড়কে প্রাণহানি: এলাকায় মুখ দেখাতে পারি না, মানুষ আমাকে এখন বেঁধে রাখবে: হাসনাত

» বিভিন্ন অভিযোগে ৫৯জন গ্রেফতার

» রাজধানীর বনানীতে ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

» বাহুবলী-পুষ্পাকে পেছনে ফেলে এক নম্বরে রণবীরের ‘ধুরন্ধর’

» ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৬৭

» স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

» সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» রাজধানীর বনানী এলাকায় ১১তলা ভবনে আগুন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরাজিত শক্তির ন্যারেটিভে সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে: অ্যাটর্নি জেনারেল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, এই বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।

জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ-২০২৫ এ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন।

জুলাই সনদ তৈরিতে আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল যোগ দেয়নি। যার মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com