মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আটক১

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে শাহীন নামে এক কিশোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে এ ঘটনায় জড়িত তার অপর দুই সহযোগী পালিয়ে গেছে।

রবিবার রাত ৮টার দিকে শহরের গাবতলা মোড় এলাকার স্কুল-কলেজ রাস্তায় এই ঘটনা ঘটে। আটক শাহীন পৌরসভার শশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কলেজ শিক্ষার্থী নাদিম হাসান সোহান হরিমোহন স্কুলের পাস দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীর মানিব্যাগ ও কলেজের ভর্তির কাগজ নিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে আসেন। জনতা চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দিয়ে কিশোর ছিনতাইকারী শাহীনকে ধরে ফেললেও বাকি দুইজন পালিয়ে যায়। উত্তেজিত জনতা শাহীনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবাসহ তিনজন গ্রেফতার

» এথেন্সে ৫৪তম বইমেলা অনুষ্ঠিত

» কষ্টিপাথরের মূর্তিসহ ৪জন আটক

» রাজধানীতে পৃথক অভিযানে ৪৭ জন গ্রেফতার

» প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

» বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

» ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উন্নত সামরিক প্রযুক্তির প্রমাণ উত্তর কোরিয়ার

» নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

» ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী

» সরাইলে ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আটক১

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে শাহীন নামে এক কিশোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে এ ঘটনায় জড়িত তার অপর দুই সহযোগী পালিয়ে গেছে।

রবিবার রাত ৮টার দিকে শহরের গাবতলা মোড় এলাকার স্কুল-কলেজ রাস্তায় এই ঘটনা ঘটে। আটক শাহীন পৌরসভার শশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কলেজ শিক্ষার্থী নাদিম হাসান সোহান হরিমোহন স্কুলের পাস দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীর মানিব্যাগ ও কলেজের ভর্তির কাগজ নিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে আসেন। জনতা চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দিয়ে কিশোর ছিনতাইকারী শাহীনকে ধরে ফেললেও বাকি দুইজন পালিয়ে যায়। উত্তেজিত জনতা শাহীনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com