উড্ডয়নের পর বিমানে বিপত্তি, আতঙ্কিত যাত্রীদের ওপর ভেঙে পড়ল ছাদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে উড্ডয়নের পরপরই ভয়াবহ যান্ত্রিক সমস্যায় পড়ে সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭। বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকলে কেবিনের ছাদের কিছু অংশ খুলে পড়ে যায়। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইরানের মাশহাদ বিমানবন্দর থেকে কেরমানশাহর উদ্দেশে উড্ডয়ন করেছিল বিমানটি। কিছুক্ষণ পরই বিমানটির একটি চাকার টায়ার খুলে যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং প্রচণ্ড কম্পন শুরু হয় বলে জানা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটি আবার মাশহাদ বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। অবতরণের সময় তীব্র কম্পনের কারণে কেবিনের ছাদের কিছু অংশ ভেঙে যাত্রীদের ওপর পড়ে। ছাদের ভেতরের কাঠামোও দৃশ্যমান হয়ে যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিমানের ভেতরে যাত্রীদের আতঙ্কিত অবস্থায় চিৎকার করতে এবং কেবিনের ছাদের অংশ খুলে পড়তে দেখা যায়।

তবে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কোনো যাত্রী বা ক্রু আহত হননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিমান থেকে সবাই নিরাপদে নেমে আসেন এবং পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে কেরমানশাহ পাঠানো হয়। ঘটনার পর মাশহাদ বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রেখে পরিদর্শন করা হয়। পরে সেটি আবার চালু করা হয়।

এর কয়েক সপ্তাহ আগেও সেপেহরান এয়ারলাইন্সের আরেকটি বোয়িং ৭৩৭-৫০০ মাশহাদ বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে গিয়েছিল। ওই ঘটনায় বিমানটির সামনের ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ে। সেবারও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্য সূত্র- গালফ নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয় : গোলাম পরওয়ার

» জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না : আইনমন্ত্রী

» জাতিসংঘে ইরানের পক্ষে ভেটো দিল চীন-রাশিয়া

» রাজশাহীতে পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেফতার

» বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

» ট্রাকচালকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩জন আটক

» স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী

» বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

» ৪১ বছর পর বন্ধের পথে এয়ার ইন্ডিয়ার কণিষ্ক বোমা হামলার তদন্ত, ক্ষুব্ধ স্বজনরা

» ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উড্ডয়নের পর বিমানে বিপত্তি, আতঙ্কিত যাত্রীদের ওপর ভেঙে পড়ল ছাদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে উড্ডয়নের পরপরই ভয়াবহ যান্ত্রিক সমস্যায় পড়ে সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭। বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকলে কেবিনের ছাদের কিছু অংশ খুলে পড়ে যায়। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইরানের মাশহাদ বিমানবন্দর থেকে কেরমানশাহর উদ্দেশে উড্ডয়ন করেছিল বিমানটি। কিছুক্ষণ পরই বিমানটির একটি চাকার টায়ার খুলে যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং প্রচণ্ড কম্পন শুরু হয় বলে জানা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটি আবার মাশহাদ বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। অবতরণের সময় তীব্র কম্পনের কারণে কেবিনের ছাদের কিছু অংশ ভেঙে যাত্রীদের ওপর পড়ে। ছাদের ভেতরের কাঠামোও দৃশ্যমান হয়ে যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিমানের ভেতরে যাত্রীদের আতঙ্কিত অবস্থায় চিৎকার করতে এবং কেবিনের ছাদের অংশ খুলে পড়তে দেখা যায়।

তবে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কোনো যাত্রী বা ক্রু আহত হননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিমান থেকে সবাই নিরাপদে নেমে আসেন এবং পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে কেরমানশাহ পাঠানো হয়। ঘটনার পর মাশহাদ বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রেখে পরিদর্শন করা হয়। পরে সেটি আবার চালু করা হয়।

এর কয়েক সপ্তাহ আগেও সেপেহরান এয়ারলাইন্সের আরেকটি বোয়িং ৭৩৭-৫০০ মাশহাদ বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে গিয়েছিল। ওই ঘটনায় বিমানটির সামনের ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ে। সেবারও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্য সূত্র- গালফ নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com