১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অনলাইনে ১০ ইঞ্চির একটি পিজ্জা অর্ডার করেছিলেন এক ভোজনরসিক গ্রাহক। কিন্তু ডেলিভারির পর প্যাকেট খুলতেই দেখেন, তাকে দেওয়া হয়েছে মাত্র ৭ ইঞ্চির পিজ্জা! অ্যাপে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, মেলেনি টাকা ফেরত। তবে তিন ইঞ্চি ছোট পিজ্জা গছিয়ে দেওয়ার এই ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এর খেসারত হিসেবে গ্রাহক পেয়েছেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

অভিনব এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই গ্রাহক ৫০৫ রুপি দিয়ে পিজ্জাটি অর্ডার করেছিলেন। ভুল পিজ্জা পেয়ে তিনি কনজ্যুমার হেল্পলাইনে অভিযোগ জানান এবং আইনি নোটিশ পাঠান। এরপরও কাজ না হওয়ায় তিনি ক্রেতা সুরক্ষা ফোরামে অভিযোগ দায়ের করেন।

শুনানিতে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি জানায়, তারা কেবল রেস্তোরাঁ ও ক্রেতার মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে। খাবার তৈরি বা প্যাকেট করার দায় তাদের নয়। তবে কমিশনের কাছে তাদের এই যুক্তি টেকেনি।

প্রেসিডেন্ট গগন কুমার গুপ্তের নেতৃত্বাধীন কমিশন এই ঘটনাকে সেবার ঘাটতি ও অন্যায্য বাণিজ্য হিসেবে চিহ্নিত করে। আদেশে রেস্তোরাঁ ও ডেলিভারি প্ল্যাটফর্মকে যৌথভাবে ১০,৫২০ রুপি জরিমানা করা হয়। এর মধ্যে পিজ্জা ও ডেলিভারি চার্জের ৫২০ রুপি রয়েছে। বাকি ১০ হাজার রুপি মানসিক হয়রানি ও মামলার খরচ হিসেবে আগামী ৪৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪১ বছর পর বন্ধের পথে এয়ার ইন্ডিয়ার কণিষ্ক বোমা হামলার তদন্ত, ক্ষুব্ধ স্বজনরা

» ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ

» দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ‘টিকটক বাজার’ চালু

» ভারতের ২৫০ টাকার ইলিশ দেশের বাজারে কেন ২ হাজার টাকা?

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ , মামলা ৬১ টিটি

» বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

» ডিবির অভিযানে ৭০০ ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

» বিদেশি পিস্তলসহ একজন আটক

» বহু বছর পর রাজের সঙ্গে মিমির ‘তাণ্ডব’, প্রতিক্রিয়া শুভশ্রীর

» যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অনলাইনে ১০ ইঞ্চির একটি পিজ্জা অর্ডার করেছিলেন এক ভোজনরসিক গ্রাহক। কিন্তু ডেলিভারির পর প্যাকেট খুলতেই দেখেন, তাকে দেওয়া হয়েছে মাত্র ৭ ইঞ্চির পিজ্জা! অ্যাপে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, মেলেনি টাকা ফেরত। তবে তিন ইঞ্চি ছোট পিজ্জা গছিয়ে দেওয়ার এই ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এর খেসারত হিসেবে গ্রাহক পেয়েছেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

অভিনব এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই গ্রাহক ৫০৫ রুপি দিয়ে পিজ্জাটি অর্ডার করেছিলেন। ভুল পিজ্জা পেয়ে তিনি কনজ্যুমার হেল্পলাইনে অভিযোগ জানান এবং আইনি নোটিশ পাঠান। এরপরও কাজ না হওয়ায় তিনি ক্রেতা সুরক্ষা ফোরামে অভিযোগ দায়ের করেন।

শুনানিতে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি জানায়, তারা কেবল রেস্তোরাঁ ও ক্রেতার মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে। খাবার তৈরি বা প্যাকেট করার দায় তাদের নয়। তবে কমিশনের কাছে তাদের এই যুক্তি টেকেনি।

প্রেসিডেন্ট গগন কুমার গুপ্তের নেতৃত্বাধীন কমিশন এই ঘটনাকে সেবার ঘাটতি ও অন্যায্য বাণিজ্য হিসেবে চিহ্নিত করে। আদেশে রেস্তোরাঁ ও ডেলিভারি প্ল্যাটফর্মকে যৌথভাবে ১০,৫২০ রুপি জরিমানা করা হয়। এর মধ্যে পিজ্জা ও ডেলিভারি চার্জের ৫২০ রুপি রয়েছে। বাকি ১০ হাজার রুপি মানসিক হয়রানি ও মামলার খরচ হিসেবে আগামী ৪৫ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com