ছুরিকাঘাতে যুবক নিহত ঘটনায় ১জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে ছুরিকাঘাতে আল আমিন মোল্লা (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার ) দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা পেট্রোল পাম্প সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আল আমিন মোল্লা সদর উপজেলার বোড়াশি ইউনিয়ন এর চরপাথালিয়া গ্রামের নায়েব আলী মোল্লার ছেলে। সে চায়ের দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আল রাফি শেখ তার মোবাইল চার্জ দেওয়ার জন্য আল-আমিনের কাছে মোবাইলের চার্জার চাইতে যায়। আল-আমিন তার চার্জার দেবে না বলে জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আল-আমিন রাফিকে আঘাত করে। আল রাফি তার দোকান থেকে ছুরি এনে আল-আমিনের বুকে উপর্যুপরি কোপাতে থাকে।

তার চিৎকারে স্থানীয় ছুটে এসে আল-আমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাফিকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুরিকাঘাতে যুবক নিহত ঘটনায় ১জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে ছুরিকাঘাতে আল আমিন মোল্লা (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার ) দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা পেট্রোল পাম্প সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আল আমিন মোল্লা সদর উপজেলার বোড়াশি ইউনিয়ন এর চরপাথালিয়া গ্রামের নায়েব আলী মোল্লার ছেলে। সে চায়ের দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আল রাফি শেখ তার মোবাইল চার্জ দেওয়ার জন্য আল-আমিনের কাছে মোবাইলের চার্জার চাইতে যায়। আল-আমিন তার চার্জার দেবে না বলে জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আল-আমিন রাফিকে আঘাত করে। আল রাফি তার দোকান থেকে ছুরি এনে আল-আমিনের বুকে উপর্যুপরি কোপাতে থাকে।

তার চিৎকারে স্থানীয় ছুটে এসে আল-আমিনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাফিকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com