বাড্ডায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।

গতকালরাত ১১টার দিকে দারোগাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।

গুলিবিদ্ধ উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাড্ডা থেকে উজ্জ্বল নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হারিয়ে যাওয়া পুরোনো ছবি গুগল ফটোসে খুঁজবেন যেভাবে

» জনগণের সম্পদ রক্ষা পবিত্র কর্তব্য

» পনির খাওয়ার যত উপকারিতা

» বিলম্বিত চিকিৎসায় সংকটে স্ট্রোক ও হৃদরোগীরা

» হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

» বাড্ডায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

» ছুরিকাঘাতে যুবক নিহত

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১টিটি

» পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড্ডায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।

গতকালরাত ১১টার দিকে দারোগাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সাত্তার।

গুলিবিদ্ধ উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাড্ডা থেকে উজ্জ্বল নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com