বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার  দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে।

তিনি বলেন, মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে ইটসলিং সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জহিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, জহিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম

» খেতের আল বেয়ে পদচিহ্নে

» ভোররাতে কারিনার ঘরে সাইফ, কার কাছে ধরা পড়েছিলেন?

» বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেফতার

» গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে কী হয়?

» মুরগির স্যুপ তৈরির রেসিপি

» ১৭ বছরে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে: ত্রাণমন্ত্রী

» আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

» এবার জাপানে যেকোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

» দেড়শ টাকার লাঞ্চ-৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনো সাফল্য নেই: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার  দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে।

তিনি বলেন, মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে ইটসলিং সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জহিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, জহিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com