মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও চার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজবেলা সোয়া ১১টার দিকে এ তথ্য জানান নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

রবিবার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পৃথক ১৮টি অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ২১ জনের মধ্যে দুজন মাদক কারবারি ও ১৯ জন মাদকসেবী।

অভিযানের আওতায় বেগমগঞ্জ মডেল থানা পৃথক অভিযানে ১১২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। সেনবাগ থানা এলাকায় মাদক সেবন করায় ১১ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, সোনাইমুড়ী থানায় দুই গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে নিয়মিত মামলা করা হয়েছে। কবিরহাট থানায় আরও দুই গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

আহমেদ পেয়ার আরও বলেন, মাদক কারবার, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পোশাক লম্বা, নিচে নাপাকি লাগলে করণীয় কী

» অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

» দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

» ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

» যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

» গুমের শিকার গণঅধিকার পরিষদ নেতা শাকিল দিলেন নির্যাতনের ভয়ংকর বর্ণনা

» বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

» নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন দীপ্তি

» প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও চার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজবেলা সোয়া ১১টার দিকে এ তথ্য জানান নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

রবিবার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পৃথক ১৮টি অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ২১ জনের মধ্যে দুজন মাদক কারবারি ও ১৯ জন মাদকসেবী।

অভিযানের আওতায় বেগমগঞ্জ মডেল থানা পৃথক অভিযানে ১১২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। সেনবাগ থানা এলাকায় মাদক সেবন করায় ১১ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, সোনাইমুড়ী থানায় দুই গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে নিয়মিত মামলা করা হয়েছে। কবিরহাট থানায় আরও দুই গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

আহমেদ পেয়ার আরও বলেন, মাদক কারবার, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com