বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল

দেশে তৈরি এই পণ্যে বিদ্যুৎ সাশ্রয় হবে সর্বোচ্চ ৭০ শতাংশ

[ঢাকা, ১০ আগস্ট, ২০২৬] দেশের বাজারে নিজেদের প্রথম এয়ার কন্ডিশনার (এসি) নিয়ে এসেছে বৈশ্বিক স্মার্ট লাইফস্টাইল ব্র্যান্ড আইটেল। এর মাধ্যমে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের গণ্ডি পেরিয়ে কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে পা রাখল প্রতিষ্ঠানটি।

দেশে তৈরি আইটেলের এই ডিসি ইনভার্টার এয়ার কন্ডিশনারটি প্রতিষ্ঠানের নতুন কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের প্রথম মডেল। দেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকদের পছন্দ ও ক্রয়ক্ষমতা বিবেচনায় এটি তৈরি করা হয়েছে। কম বিদ্যুৎ খরচে নিরবচ্ছিন্ন ও কার্যকর শীতলতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশী পরিবারের দৈনন্দিন ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে মডেলটি।

এয়ার কন্ডিশনারটিতে ব্যবহার করা হয়েছে ডিসি ইনভার্টার প্রযুক্তি, যা প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে। ফলে কম্প্রেসর বারবার চালু কিংবা বন্ধ হওয়ার প্রয়োজন পড়ে না, যা বিদ্যুৎ খরচ সাশ্রয় করে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত।

এ প্রযুক্তি ঘরকে ধারাবাহিকভাবে সমান তাপমাত্রায় শীতল রাখে। পাশাপাশি কম্প্রেসরের ওপর অপ্রয়োজনীয় চাপ কমিয়ে এর আয়ু বাড়াতে সহায়তা করে। এ ছাড়া এতে রয়েছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, পাঁচ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের বিনা মূল্যের সার্ভিস সুবিধা।

এ প্রসঙ্গে আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার মি. ডনসিয়ন বলেন, “বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখেই এই এয়ার কন্ডিশনার তৈরি করা হয়েছে, যাতে আরও বেশি পরিবার সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য ও বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনিং এর সুবিধা উপভোগ করতে পারে। তিনি আরও বলেন, “বাজারে আমাদের দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্যবসা সম্প্রসারণ করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বাজারগুলোর একটি।”

এসিটিতে আরও রয়েছে ট্রিপল ভোল্টেজ কেয়ার প্রযুক্তি। যার ফলে বিদ্যুতের ভোল্টেজ কমে বা বেড়ে গেলে বা হঠাৎ ওঠানামা করলেও এসির কার্যক্রম সচল থাকে। পাশাপাশি অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রাংশের সুরক্ষাতেও এটি ভূমিকা রাখে।

আইটেলের অনুমোদিত ব্র্যান্ড আউটলেট ও জাতীয় পর্যায়ের অংশীদার রিটেইল চ্যানেলে ইতোমধ্যে এয়ার কন্ডিশনারটির প্রি-বুকিং শুরু হয়েছে। আগস্টের শেষ দিকে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কার্লকেয়ারের সঙ্গে অংশীদারিত্ব করেছে আইটেল। এর আওতায় দেশজুড়ে ৭০০টির বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের এসি ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশে ট্রানশন হোল্ডিংসের আওতাধীন শীর্ষস্থানীয় এই ব্র্যান্ডটি বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করছে। স্মার্টফোন, ফিচার ফোন, অ্যাকসেসরিজ ও স্মার্ট ডিভাইসের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গ্রাহকভিত্তি গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস যুক্ত করে কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল

দেশে তৈরি এই পণ্যে বিদ্যুৎ সাশ্রয় হবে সর্বোচ্চ ৭০ শতাংশ

[ঢাকা, ১০ আগস্ট, ২০২৬] দেশের বাজারে নিজেদের প্রথম এয়ার কন্ডিশনার (এসি) নিয়ে এসেছে বৈশ্বিক স্মার্ট লাইফস্টাইল ব্র্যান্ড আইটেল। এর মাধ্যমে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের গণ্ডি পেরিয়ে কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে পা রাখল প্রতিষ্ঠানটি।

দেশে তৈরি আইটেলের এই ডিসি ইনভার্টার এয়ার কন্ডিশনারটি প্রতিষ্ঠানের নতুন কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের প্রথম মডেল। দেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকদের পছন্দ ও ক্রয়ক্ষমতা বিবেচনায় এটি তৈরি করা হয়েছে। কম বিদ্যুৎ খরচে নিরবচ্ছিন্ন ও কার্যকর শীতলতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশী পরিবারের দৈনন্দিন ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে মডেলটি।

এয়ার কন্ডিশনারটিতে ব্যবহার করা হয়েছে ডিসি ইনভার্টার প্রযুক্তি, যা প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে। ফলে কম্প্রেসর বারবার চালু কিংবা বন্ধ হওয়ার প্রয়োজন পড়ে না, যা বিদ্যুৎ খরচ সাশ্রয় করে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত।

এ প্রযুক্তি ঘরকে ধারাবাহিকভাবে সমান তাপমাত্রায় শীতল রাখে। পাশাপাশি কম্প্রেসরের ওপর অপ্রয়োজনীয় চাপ কমিয়ে এর আয়ু বাড়াতে সহায়তা করে। এ ছাড়া এতে রয়েছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, পাঁচ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের বিনা মূল্যের সার্ভিস সুবিধা।

এ প্রসঙ্গে আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার মি. ডনসিয়ন বলেন, “বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখেই এই এয়ার কন্ডিশনার তৈরি করা হয়েছে, যাতে আরও বেশি পরিবার সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য ও বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনিং এর সুবিধা উপভোগ করতে পারে। তিনি আরও বলেন, “বাজারে আমাদের দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্যবসা সম্প্রসারণ করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বাজারগুলোর একটি।”

এসিটিতে আরও রয়েছে ট্রিপল ভোল্টেজ কেয়ার প্রযুক্তি। যার ফলে বিদ্যুতের ভোল্টেজ কমে বা বেড়ে গেলে বা হঠাৎ ওঠানামা করলেও এসির কার্যক্রম সচল থাকে। পাশাপাশি অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রাংশের সুরক্ষাতেও এটি ভূমিকা রাখে।

আইটেলের অনুমোদিত ব্র্যান্ড আউটলেট ও জাতীয় পর্যায়ের অংশীদার রিটেইল চ্যানেলে ইতোমধ্যে এয়ার কন্ডিশনারটির প্রি-বুকিং শুরু হয়েছে। আগস্টের শেষ দিকে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কার্লকেয়ারের সঙ্গে অংশীদারিত্ব করেছে আইটেল। এর আওতায় দেশজুড়ে ৭০০টির বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের এসি ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশে ট্রানশন হোল্ডিংসের আওতাধীন শীর্ষস্থানীয় এই ব্র্যান্ডটি বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করছে। স্মার্টফোন, ফিচার ফোন, অ্যাকসেসরিজ ও স্মার্ট ডিভাইসের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গ্রাহকভিত্তি গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস যুক্ত করে কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com