যাত্রীবাহী বাসচাপায় ছয় শ্রমিক নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শ্রমিকদের চাপা দিলে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ছয়জন নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের কাজ করা হচ্ছে। আশপাশ থেকে লোকজন এসে ভিড় করছে। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

» জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার

» দ্রুত রান তুলে লিড নিল অজিরা, চাপে বাংলাদেশ

» বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

» রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল

» কিছুটা কমেছে সবজির দাম

» বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে বিদ্ধ

» সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

» “অদৃষ্টের বিপত্তি”

» ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাসচাপায় ছয় শ্রমিক নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শ্রমিকদের চাপা দিলে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ছয়জন নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের কাজ করা হচ্ছে। আশপাশ থেকে লোকজন এসে ভিড় করছে। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com