চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: মীর শাহে আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচ স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে সকল স্তুরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

এসময় শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। তাকে জেলে যেতে হবে ও রায় কার্যকর হবে।

সিলেট অন্যান্য নগর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো করছে।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

» ভারতের ভূমিকা নিয়ে এনসিপির ক্ষোভ, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল এনসিপি

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

» বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

» নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

» রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

» যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় লন্ডন

» যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

» তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: মীর শাহে আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচ স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে সকল স্তুরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

এসময় শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। তাকে জেলে যেতে হবে ও রায় কার্যকর হবে।

সিলেট অন্যান্য নগর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো করছে।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com