মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ মিয়া (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ মিয়া পশ্চিম বেলকা গ্রামের বাসিন্দা এবং মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আব্দুল হামিদ মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল চালকও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়া সেখানে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব কর্মসূচি থাকছে

» চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন?

» মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

» জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

» মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

» সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী

» ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান :স্বরাষ্ট্রমন্ত্রী

» শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ মিয়া (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ মিয়া পশ্চিম বেলকা গ্রামের বাসিন্দা এবং মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আব্দুল হামিদ মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল চালকও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়া সেখানে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com