জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা।

বন্দর সূত্রে জানা যায়, খোলা নিলামে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী রুবেল ঘরামী।

জেলেরা জানান, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে রুবেল ঘরামী মাছটি কেনেন।

স্থানীয়ভাবে মাছটি তবল, তবলি, বগা বা খাঁদিয়া নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে এটি ট্রেভ্যালি (Trevally) নামে পরিচিত। কম কাঁটাযুক্ত ও সুস্বাদু হওয়ায় বাজারে এ মাছের চাহিদা আছে।

মৎস্যজীবীদের ভাষ্য, গভীর সমুদ্রে তবল মাছ নিয়মিত ধরা পড়লেও ৫৪ কেজি ওজনের এত বড় মাছ খুব কমই পাওয়া যায়।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। বড় আকারের এ ধরনের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ প্রজাতির মাছ আকারে বড় হয় এবং এর অর্থনৈতিক মূল্যও বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব কর্মসূচি থাকছে

» চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন?

» মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

» জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

» মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

» সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী

» ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান :স্বরাষ্ট্রমন্ত্রী

» শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ৫৪ কেজি ওজনের একটি তবল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা।

বন্দর সূত্রে জানা যায়, খোলা নিলামে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী রুবেল ঘরামী।

জেলেরা জানান, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে রুবেল ঘরামী মাছটি কেনেন।

স্থানীয়ভাবে মাছটি তবল, তবলি, বগা বা খাঁদিয়া নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে এটি ট্রেভ্যালি (Trevally) নামে পরিচিত। কম কাঁটাযুক্ত ও সুস্বাদু হওয়ায় বাজারে এ মাছের চাহিদা আছে।

মৎস্যজীবীদের ভাষ্য, গভীর সমুদ্রে তবল মাছ নিয়মিত ধরা পড়লেও ৫৪ কেজি ওজনের এত বড় মাছ খুব কমই পাওয়া যায়।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। বড় আকারের এ ধরনের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ প্রজাতির মাছ আকারে বড় হয় এবং এর অর্থনৈতিক মূল্যও বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com