মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে, সাধারণ মানুষের আগে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

আজ দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলে।

ডিআইজি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকেরা বিভিন্ন অনিয়ম ও অপরাধের তথ্য তুলে ধরেন। এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। কোনো এলাকায় অপরাধের প্রবণতা বাড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। থানায় কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের দায়িত্বশীল থাকতে হবে। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি

তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়াতে হবে।

মতবিনিময় সভায় জেলা পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব কর্মসূচি থাকছে

» চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন?

» মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

» জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

» মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

» সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী

» ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান :স্বরাষ্ট্রমন্ত্রী

» শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে, সাধারণ মানুষের আগে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

আজ দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলে।

ডিআইজি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক–সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকেরা বিভিন্ন অনিয়ম ও অপরাধের তথ্য তুলে ধরেন। এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। কোনো এলাকায় অপরাধের প্রবণতা বাড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। থানায় কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের দায়িত্বশীল থাকতে হবে। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি

তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়াতে হবে।

মতবিনিময় সভায় জেলা পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com