টরন্টোতে হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শুধু বিনোদন নয়, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তার উদ্দেশ্যে টরন্টোর স্টাইলড স্পেস ইভেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হলো কবি হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’।

এই মানবিক উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে এনে দেয় এক অনন্য আবেগের সাড়া। প্রবাস জীবনের ব্যস্ততায় এমন আয়োজন যেন হয়ে উঠেছিল ভালোবাসা আর সাহচর্যের এক উষ্ণ উৎসব।

গাছের পাতা ধীরে ধীরে হলুদে রূপান্তরিত হয়ে ঝরে পড়ে, শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। ঠিক এমনই একটি সময়ে প্রবাসী বাংলাদেশিরা ‘কবিতাস্নাত জীবন’ কবিতা উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলন মেলায়। কবিতায় আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরা হয়।

এই আয়োজনের প্রবেশমূল্য থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও উন্নয়নে প্রদান করা হবে জেনেভা সেন্টার ফর অটিজম ফাউন্ডেশনে।

কবিতার ধারাবাহিক আবেশে মোড়ানো এই ব্যতিক্রমী সন্ধ্যায় দর্শকরা ছিলেন মুগ্ধ, বিমোহিত। প্রতিটি কবিতা যেন তাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছিল প্রিয় স্বদেশের স্মৃতিময় নস্টালজিয়ায়—ভাষা, সংস্কৃতি আর অনুভবের গভীর টানে।

আয়োজক, সংগঠক ও আবৃত্তিকার হিমাদ্রি রায় বলেন, ‘শব্দকে ভালবেসে, মানবিকতার পাশে থেকে কণ্ঠকে আঁধার করে কবিতাকে মানুষের কাছে নিয়ে যেতেই আমার এ প্রচেষ্টা, যদি এতটুকু আপনাদের ভালো লাগে সেটাই আমার সার্থকতা।’  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

» জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

» মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টরন্টোতে হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শুধু বিনোদন নয়, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তার উদ্দেশ্যে টরন্টোর স্টাইলড স্পেস ইভেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হলো কবি হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’।

এই মানবিক উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে এনে দেয় এক অনন্য আবেগের সাড়া। প্রবাস জীবনের ব্যস্ততায় এমন আয়োজন যেন হয়ে উঠেছিল ভালোবাসা আর সাহচর্যের এক উষ্ণ উৎসব।

গাছের পাতা ধীরে ধীরে হলুদে রূপান্তরিত হয়ে ঝরে পড়ে, শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। ঠিক এমনই একটি সময়ে প্রবাসী বাংলাদেশিরা ‘কবিতাস্নাত জীবন’ কবিতা উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলন মেলায়। কবিতায় আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরা হয়।

এই আয়োজনের প্রবেশমূল্য থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও উন্নয়নে প্রদান করা হবে জেনেভা সেন্টার ফর অটিজম ফাউন্ডেশনে।

কবিতার ধারাবাহিক আবেশে মোড়ানো এই ব্যতিক্রমী সন্ধ্যায় দর্শকরা ছিলেন মুগ্ধ, বিমোহিত। প্রতিটি কবিতা যেন তাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছিল প্রিয় স্বদেশের স্মৃতিময় নস্টালজিয়ায়—ভাষা, সংস্কৃতি আর অনুভবের গভীর টানে।

আয়োজক, সংগঠক ও আবৃত্তিকার হিমাদ্রি রায় বলেন, ‘শব্দকে ভালবেসে, মানবিকতার পাশে থেকে কণ্ঠকে আঁধার করে কবিতাকে মানুষের কাছে নিয়ে যেতেই আমার এ প্রচেষ্টা, যদি এতটুকু আপনাদের ভালো লাগে সেটাই আমার সার্থকতা।’  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com