গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নজির আহাম্মেদ (৪৪) টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের পুত্র। অপরজন মো. রিয়াজুল বখতিয়ার (৪৮), বরিশালের আগৈলঝাড়া পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের পুত্র।

র‍্যাব-১৫ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে মাদকের একটি বড় চালান কক্সবাজার অভিমুখে যাওয়ার খবর পেয়ে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

শুক্রবার বিকালে সন্দেহভাজন সাদা সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় কারটিতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে সুকৌশলে লুকানো ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘বিদেশি নাগরিক আইনসহ ৬টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর বেশে মাদকের চালানটি সরবরাহ করা হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, প্রাইভেট কার ও মোবাইলসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্তির ঘোষণা প্রতিমন্ত্রীর

» আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

» জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা

» রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

» ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা আর নেই

» রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

» রোনালদো-জর্জিনার বিয়েতে খাবিবসহ আমন্ত্রিত যারা!

» শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

» জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: রুমন

» সাভারে আ. লীগের মশাল মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার ৯

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নজির আহাম্মেদ (৪৪) টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের পুত্র। অপরজন মো. রিয়াজুল বখতিয়ার (৪৮), বরিশালের আগৈলঝাড়া পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের পুত্র।

র‍্যাব-১৫ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে মাদকের একটি বড় চালান কক্সবাজার অভিমুখে যাওয়ার খবর পেয়ে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

শুক্রবার বিকালে সন্দেহভাজন সাদা সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় কারটিতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে সুকৌশলে লুকানো ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘বিদেশি নাগরিক আইনসহ ৬টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর বেশে মাদকের চালানটি সরবরাহ করা হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, প্রাইভেট কার ও মোবাইলসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com