পৃথক দুই অভিযানে প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় পৃথক দুই অভিযানে প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে নদীপথে বস্তা মাথায় করে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে থামতে সংকেত দেওয়া হয়। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উখিয়ার দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা মো. মনজুর আলী (৪০)। তার বহন করা বস্তা তল্লাশি করে ১২টি কার্টনে রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত থেকে ইয়াবা এনে দেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।

অন্যদিকে, বুধবার ভোরে পালংখালী বিওপির টহল দল ডেইলপাড়া চেকপোস্টের পেছনে পৃথক আরেকটি অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি একটি পলিথিনের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে আরও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার ভোরে ডেইলপাড়া চেকপোস্টের পিছনে সৈয়দ নুরের বাড়ির কাছ দিয়ে দুই  জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া করলে হাতে থাকা  পলিথিনের ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১টি পলিথিন ব্যাগের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পৃথক দুই অভিযানে প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় পৃথক দুই অভিযানে প্রায় দেড় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে নদীপথে বস্তা মাথায় করে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে থামতে সংকেত দেওয়া হয়। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উখিয়ার দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা মো. মনজুর আলী (৪০)। তার বহন করা বস্তা তল্লাশি করে ১২টি কার্টনে রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত থেকে ইয়াবা এনে দেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।

অন্যদিকে, বুধবার ভোরে পালংখালী বিওপির টহল দল ডেইলপাড়া চেকপোস্টের পেছনে পৃথক আরেকটি অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি একটি পলিথিনের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে আরও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার ভোরে ডেইলপাড়া চেকপোস্টের পিছনে সৈয়দ নুরের বাড়ির কাছ দিয়ে দুই  জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া করলে হাতে থাকা  পলিথিনের ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১টি পলিথিন ব্যাগের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com