যার গলায় মালা পরিয়েছিলেন মল্লিকা, কেন হলো না সেই বিয়ে?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। এবার সামনে এলো তার জীবনের এক পুরোনো অধ্যায়। প্রায় ১৩ বছর আগে বিয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি বলে জানা গেছে।

২০১৩ সালে প্রচারিত জনপ্রিয় ডেটিং রিয়্যালিটি শো ‘দ্য ব্যাচেলোরেট ইন্ডিয়া- মেরে খেয়ালোঁ কি মল্লিকা’তে নিজের জীবনসঙ্গী হিসেবে বিজয় সিংকে বেছে নিয়েছিলেন মল্লিকা। অনুষ্ঠানের পর তাদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় সিং জানান, রিয়্যালিটি শো শেষ হওয়ার পর তাদের মধ্যে এক বছরের একটি চুক্তি ছিল। ওই সময়ের মধ্যে মল্লিকা চাইলে তাকে বিয়ে করতে পারতেন, আবার সম্পর্ক থেকে সরে আসার স্বাধীনতাও ছিল তার।

বিজয়ের দাবি, শো-পরবর্তী সময়ে মল্লিকা তাকে একাধিকবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। এরপর ধীরে ধীরে মল্লিকা বুঝিয়ে দেন, বয়সের পার্থক্য এবং দূরত্বের সম্পর্ক তাদের ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একসময় তাদের যোগাযোগও বন্ধ হয়ে যায়।

বিজয় আরও দাবি করেন, পরে তার মনে হয়েছে এই ধরনের রিয়্যালিটি শোগুলোর অনেক কিছুই আগে থেকেই নির্ধারিত থাকে। তিনি সত্যিই বিয়ের আশা নিয়েই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, পুরো বিষয়টি মূলত চুক্তি এবং অনুষ্ঠানের নিয়ম মেনেই এগিয়েছিল।

উল্লেখ্য, ‘দ্য ব্যাচেলোরেট ইন্ডিয়া’ অনুষ্ঠানে ৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে বিজয় সিংকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। সে সময় মল্লিকার বয়স ছিল ৩৬ বছর, আর বিজয়ের বয়স ২৪। অনুষ্ঠানে তাদের রোমান্টিক মুহূর্ত এবং তাজমহলের সামনে প্রেম নিবেদন দর্শকদের দৃষ্টি কাড়ে।

বর্তমানে মল্লিকা শেরাওয়াতকে করণ জোহর সঞ্চালিত রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’র দ্বিতীয় মৌসুমে দেখা যাচ্ছে। এই সময়েই তার অতীতের সেই অসমাপ্ত প্রেমের গল্প নতুন করে আলোচনায় উঠে এসেছে।  সূএ :জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাত মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন

» গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

» ‘মওদুদী নাকি জিন্নাহ, জামায়াত শিবিরকে সিদ্ধান্ত নিয়ে যে কোন একজনকে রাজনৈতিক পিতা মানা উচিত’

» ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসেরউদ্যোগ

» ইলেকট্রিক বাইক ও স্বর্ণের বার পেলেন উপায় ক্যাম্পেইনের বিজয়ীরা

» জামালপুরে বিয়ের দাবীতে কলেজছাত্রীর অনশন, সড়ক অবরোধ ও বিক্ষোভ

» প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

» আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

» কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন -২০২৬’আয়োজন

» লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যার গলায় মালা পরিয়েছিলেন মল্লিকা, কেন হলো না সেই বিয়ে?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। এবার সামনে এলো তার জীবনের এক পুরোনো অধ্যায়। প্রায় ১৩ বছর আগে বিয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি বলে জানা গেছে।

২০১৩ সালে প্রচারিত জনপ্রিয় ডেটিং রিয়্যালিটি শো ‘দ্য ব্যাচেলোরেট ইন্ডিয়া- মেরে খেয়ালোঁ কি মল্লিকা’তে নিজের জীবনসঙ্গী হিসেবে বিজয় সিংকে বেছে নিয়েছিলেন মল্লিকা। অনুষ্ঠানের পর তাদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় সিং জানান, রিয়্যালিটি শো শেষ হওয়ার পর তাদের মধ্যে এক বছরের একটি চুক্তি ছিল। ওই সময়ের মধ্যে মল্লিকা চাইলে তাকে বিয়ে করতে পারতেন, আবার সম্পর্ক থেকে সরে আসার স্বাধীনতাও ছিল তার।

বিজয়ের দাবি, শো-পরবর্তী সময়ে মল্লিকা তাকে একাধিকবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। এরপর ধীরে ধীরে মল্লিকা বুঝিয়ে দেন, বয়সের পার্থক্য এবং দূরত্বের সম্পর্ক তাদের ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একসময় তাদের যোগাযোগও বন্ধ হয়ে যায়।

বিজয় আরও দাবি করেন, পরে তার মনে হয়েছে এই ধরনের রিয়্যালিটি শোগুলোর অনেক কিছুই আগে থেকেই নির্ধারিত থাকে। তিনি সত্যিই বিয়ের আশা নিয়েই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন, পুরো বিষয়টি মূলত চুক্তি এবং অনুষ্ঠানের নিয়ম মেনেই এগিয়েছিল।

উল্লেখ্য, ‘দ্য ব্যাচেলোরেট ইন্ডিয়া’ অনুষ্ঠানে ৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে বিজয় সিংকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত। সে সময় মল্লিকার বয়স ছিল ৩৬ বছর, আর বিজয়ের বয়স ২৪। অনুষ্ঠানে তাদের রোমান্টিক মুহূর্ত এবং তাজমহলের সামনে প্রেম নিবেদন দর্শকদের দৃষ্টি কাড়ে।

বর্তমানে মল্লিকা শেরাওয়াতকে করণ জোহর সঞ্চালিত রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’র দ্বিতীয় মৌসুমে দেখা যাচ্ছে। এই সময়েই তার অতীতের সেই অসমাপ্ত প্রেমের গল্প নতুন করে আলোচনায় উঠে এসেছে।  সূএ :জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com