ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মাহে আলম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ চারজন আহত হয়েছেন।

আজ সকাল ৭টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি সোনাখালীর বাবরকপুর এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারী মাহে আলমও ট্রাকের আঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

» মৃত্যুর আগে কী কী লক্ষণ দেখা যেতে পারে

» ইনকিলাব মঞ্চের দায়িত্বে জাবের-জুমা

» গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে : মিয়া গোলাম পরওয়ার

» অব্যক্ত বেদনা

» হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

» ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান

» মানিকগঞ্জে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

» মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মাহে আলম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ চারজন আহত হয়েছেন।

আজ সকাল ৭টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহে আলম পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি সোনাখালীর বাবরকপুর এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় পথচারী মাহে আলমও ট্রাকের আঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com