‘বিয়েটা আর করতে হলো না’—আর্জেন্টিনার পরাজয়ে যা বললেন পরীমণি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সেই পরাজয়ের সঙ্গে আপাতত শেষ হয়ে গেছে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির বহুল আলোচিত ‘বিয়ের ঘোষণাও’। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি রসিকতার সুরে লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

পরীমণির এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তার এই ফেসবুক পোস্টে ৫৫ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্যের ঘর বন্ধ থাকায় শেয়ার হয়েছে পোস্টটি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে মুখ খুলেছেন পরীমণি। তিনি বলেন, ফাইনাল খেলার মধ্য দিয়ে যেন বিয়ের আগেই সব হিসাব-নিকাশ বদলে গেল। আর্জেন্টিনার জন্য মনটা খুব খারাপ। কারণ, এই দলের সঙ্গে ইমোশন ও ভালোবাসা—দুটোই জড়িয়ে আছে। তবে আমি মনে করি, হার মানেই শেষ নয়, নতুনভাবে শুরু করাও। ভালোবাসার আর্জেন্টিনা, তোমাদের জন্য অপেক্ষা থাকবে পরের বিশ্বকাপ পর্যন্ত। নিশ্চয়ই তোমরা আরও দারুণভাবে ফিরে আসবে। আর মেসি তো একটা মায়া, তার জন্য মন থেকে ভালোবাসা।

এদিকে, এবার পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সক্রিয় ছিলেন পরীমণি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো মেসিকে নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।

গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই ঘোষণাটি অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। অবশ্য ওই পোস্ট নিয়ে কিছুটা বিব্রত হওয়ার কথাও জানিয়েছিলেন পরীমণি। রবিবার দুপুরে তিনি হাস্যরসের সঙ্গে বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি। কিন্তু এবার এমন ঘোষণা দেওয়ার পর অসংখ্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে, যা তিনি কল্পনাও করেননি।

যদিও ফের বিয়ে নিয়ে ভিন্ন কথা জানিয়েছেন পরী। তার ভাষ্য, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘বিয়েটা আর করতে হলো না’—আর্জেন্টিনার পরাজয়ে যা বললেন পরীমণি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সেই পরাজয়ের সঙ্গে আপাতত শেষ হয়ে গেছে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির বহুল আলোচিত ‘বিয়ের ঘোষণাও’। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি রসিকতার সুরে লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

পরীমণির এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তার এই ফেসবুক পোস্টে ৫৫ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্যের ঘর বন্ধ থাকায় শেয়ার হয়েছে পোস্টটি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে মুখ খুলেছেন পরীমণি। তিনি বলেন, ফাইনাল খেলার মধ্য দিয়ে যেন বিয়ের আগেই সব হিসাব-নিকাশ বদলে গেল। আর্জেন্টিনার জন্য মনটা খুব খারাপ। কারণ, এই দলের সঙ্গে ইমোশন ও ভালোবাসা—দুটোই জড়িয়ে আছে। তবে আমি মনে করি, হার মানেই শেষ নয়, নতুনভাবে শুরু করাও। ভালোবাসার আর্জেন্টিনা, তোমাদের জন্য অপেক্ষা থাকবে পরের বিশ্বকাপ পর্যন্ত। নিশ্চয়ই তোমরা আরও দারুণভাবে ফিরে আসবে। আর মেসি তো একটা মায়া, তার জন্য মন থেকে ভালোবাসা।

এদিকে, এবার পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সক্রিয় ছিলেন পরীমণি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো মেসিকে নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।

গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই ঘোষণাটি অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। অবশ্য ওই পোস্ট নিয়ে কিছুটা বিব্রত হওয়ার কথাও জানিয়েছিলেন পরীমণি। রবিবার দুপুরে তিনি হাস্যরসের সঙ্গে বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি। কিন্তু এবার এমন ঘোষণা দেওয়ার পর অসংখ্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে, যা তিনি কল্পনাও করেননি।

যদিও ফের বিয়ে নিয়ে ভিন্ন কথা জানিয়েছেন পরী। তার ভাষ্য, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com