ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম ফের গ্রেফতার হয়েছেন।
সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির।
তিনি বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।








