যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় তথ্যটি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এতে আরও বলা হয়, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘোষণা দেয়, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘বিয়েটা আর করতে হলো না’—আর্জেন্টিনার পরাজয়ে যা বললেন পরীমণি

» জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় : জ্বালানিমন্ত্রী

» আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

» বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

» মশা নিধনে বর্তমান পদ্ধতিতে ফল নেই, দেশীয় প্রযুক্তিতে জোর: মির্জা ফখরুল

» মাদকের বিস্তার ভয়াবহ, সরকারের কঠোর পদক্ষেপ জরুরি : শামসুজ্জামান দুদু

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিকল্পনা নিয়ে বৈঠক

» সিলেটে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

» ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় তথ্যটি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এতে আরও বলা হয়, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘোষণা দেয়, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com