সম্মানসূচক ডক্টরেড ডিগ্রি পাচ্ছেন রানী মুখার্জি

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি তাঁকে ‘ডক্টর অব লেটারস’ ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম) চলাকালীন আগামী ১৪ আগস্ট মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রানীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

সম্মানসূচক ডক্টরেড ডিগ্রি পাওয়ার অনুভূতি জানিয়ে রানী বলেন, ‘লা ট্রোব ইউনিভার্সিটির কাছ থেকে সম্মানসূচক ডক্টর অব লেটারস ডিগ্রি পেয়ে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমার জীবনযাত্রায় সিনেমা সবচেয়ে বড় শিক্ষক হিসেবে কাজ করেছে। আমি বিশ্বাস করি, গল্পের মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা জাগিয়ে তোলা, আলোচনা তৈরি করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন যেভাবে বিশ্বমঞ্চে প্রতিনিয়ত ভারতীয় সিনেমাকে সম্মানিত করে আসছে, ঠিক তেমন একটি আয়োজনে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য আরও অনেক বেশি বিশেষ কিছু। এই অবিশ্বাস্য সম্মানের জন্য আমি লা ট্রোব ইউনিভার্সিটি এবং আইএফএফএম কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে সমাজসেবামূলক কাজ করে আসছেন রানী। বিশেষ করে নারী, শিশু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় অবদান অনস্বীকার্য। তাঁর সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে লা ট্রোব ইউনিভার্সিটি।

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১৩ আগস্ট। আর শেষ হবে ২৩ আগস্ট। ১০ দিনব্যাপী উৎসবের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করবে বলে মনে করেন আয়োজকরা।

রানীর বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে শক্তিশালী ও সমাজসচেতন চরিত্রে অভিনয় করেছেন। ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘হিচকি’, ‘মার্দানি’ ফ্র্যাঞ্চাইজি এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো সিনেমাগুলোর মাধ্যমে তিনি নারীর অধিকার, লিঙ্গবৈষম্য, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি এবং সামাজিক পরিবর্তনের মতো বিষয়গুলোকে সিনেমায় তুলে ধরেছেন। পর্দার বাইরেও শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ নানা মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সম্মানসূচক ডক্টরেড ডিগ্রি পাচ্ছেন রানী মুখার্জি

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি তাঁকে ‘ডক্টর অব লেটারস’ ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম) চলাকালীন আগামী ১৪ আগস্ট মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রানীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

সম্মানসূচক ডক্টরেড ডিগ্রি পাওয়ার অনুভূতি জানিয়ে রানী বলেন, ‘লা ট্রোব ইউনিভার্সিটির কাছ থেকে সম্মানসূচক ডক্টর অব লেটারস ডিগ্রি পেয়ে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আমার জীবনযাত্রায় সিনেমা সবচেয়ে বড় শিক্ষক হিসেবে কাজ করেছে। আমি বিশ্বাস করি, গল্পের মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা জাগিয়ে তোলা, আলোচনা তৈরি করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন যেভাবে বিশ্বমঞ্চে প্রতিনিয়ত ভারতীয় সিনেমাকে সম্মানিত করে আসছে, ঠিক তেমন একটি আয়োজনে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য আরও অনেক বেশি বিশেষ কিছু। এই অবিশ্বাস্য সম্মানের জন্য আমি লা ট্রোব ইউনিভার্সিটি এবং আইএফএফএম কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে সমাজসেবামূলক কাজ করে আসছেন রানী। বিশেষ করে নারী, শিশু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় অবদান অনস্বীকার্য। তাঁর সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে লা ট্রোব ইউনিভার্সিটি।

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১৩ আগস্ট। আর শেষ হবে ২৩ আগস্ট। ১০ দিনব্যাপী উৎসবের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করবে বলে মনে করেন আয়োজকরা।

রানীর বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে শক্তিশালী ও সমাজসচেতন চরিত্রে অভিনয় করেছেন। ‘ব্ল্যাক’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘হিচকি’, ‘মার্দানি’ ফ্র্যাঞ্চাইজি এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো সিনেমাগুলোর মাধ্যমে তিনি নারীর অধিকার, লিঙ্গবৈষম্য, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি এবং সামাজিক পরিবর্তনের মতো বিষয়গুলোকে সিনেমায় তুলে ধরেছেন। পর্দার বাইরেও শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ নানা মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com