বৃষ্টির পানিতে কি ফোনের ক্ষতি হয়?

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টানা বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাট তলিয়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জীবিকার তাগিদে এই প্রতিকূল আবহাওয়ায় বের হতে হচ্ছে অফিসগামী মানুষজনকে। বৃষ্টির সময় ছাতা ব্যবহার করলেও অসাবধানতাবশত অনেক সময় স্মার্টফোনটি বৃষ্টির পানির সংস্পর্শে চলে আসে। স্মার্টফোনের জন্য পানির এই সংস্পর্শ অত্যন্ত মারাত্মক, যা ডিভাইসটির অপূরণীয় ক্ষতি করতে পারে।

বৃষ্টির পানি ফোনের যে ধরনের ক্ষতি করে

ইন্টারনাল শর্ট সার্কিট: পানির সংস্পর্শে এলে ফোনের মাদারবোর্ড বা ভেতরের ইলেকট্রনিক সার্কিটে শর্ট সার্কিট হতে পারে। এর ফলে ফোন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে অথবা পারফরম্যান্সে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে।

ব্যাটারির ক্ষতি: ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে তা ব্যাটারির ওপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদে এতে ব্যাটারি ফুলে যাওয়া বা চার্জ ধারণ ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি থাকে।

ডিসপ্লের ক্ষতি: পানিরোধী নয় এমন ফোনে বৃষ্টির পানি ঢুকলে ডিসপ্লের ভেতরে দাগ বা পানির স্তর তৈরি হতে পারে, যা ফোনের স্ক্রিনকে নষ্ট করে দেয়।

ক্যামেরা ও সেন্সর: ফোনের ক্যামেরা লেন্সের ভেতরে বা সেন্সরে পানি ঢুকে গেলে ঝাপসা ছবি আসা বা সেন্সর অকেজো হওয়ার মতো জটিলতা তৈরি হয়।

মরিচা ও ক্ষয়: বৃষ্টির পানিতে থাকা লবণ বা খনিজ উপাদান ফোনের অভ্যন্তরীণ ধাতব যন্ত্রাংশে মরিচা ধরিয়ে দেয়, যা ধীরে ধীরে ফোনটিকে অকেজো করে ফেলে।

ফোন ভিজে গেলে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ফোনে পানি ঢুকলে অধিকাংশ মানুষ ভুল পদ্ধতি অবলম্বন করে ফোনের ক্ষতি আরও বাড়িয়ে তোলেন।

সচেতন থাকুন এই ভুলগুলো থেকে

চার্জিং বা হেডফোন কানেক্ট করা: ভেজা অবস্থায় চার্জিং পয়েন্ট বা হেডফোন জ্যাকের সাথে কোনো কানেকশন দেবেন না। এতে শর্ট সার্কিট হয়ে ফোনের স্থায়ী ক্ষতি হতে পারে।

হেয়ার ড্রায়ার বা ফুঁ দেওয়া: শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, কারণ এর অতিরিক্ত তাপ ব্যাটারি নষ্ট করতে পারে। আবার ফুঁ দিলে পানি আরও ভেতরে ঢুকে যেতে পারে।

চালের মধ্যে ফোন রাখা: অনেকে ভুল করে ভেজা ফোন চালের ড্রামে রাখেন বা চড়া রোদে রাখেন। চালের গুঁড়া ফোনের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে, আর অতিরিক্ত তাপ ব্যাটারির জন্য ঝুঁকিপূর্ণ।

ফোন ভিজে গেলে কী করবেন?

আপনার সাধের ফোনটিকে বাঁচাতে দ্রুত ফোনটি সুইচড অফ করুন এবং তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। ফোনটি শুকানোর জন্য ছায়াযুক্ত স্থানে রাখুন। সব থেকে কার্যকর উপায় হলো বন্ধ ফোনটি একটি মোজায় ভরে তাতে ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে বাতাস টেনে নেওয়া, যা ফোনের ভেতরের পানি বের করতে সাহায্য করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

» বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

» বিশেষ অভিযানে ৩০জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যা যা পদক্ষেপ নিচ্ছে ইরান

» ইরানের ১৭০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

» গাঁজাসহ যুবক আটক

» নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী

» জেলের জালে ধরা পড়েছে এক জোড়া বিরল প্রজাতির বিষাক্ত সামুদ্রিক মাছ লায়নফিশ

» জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

» ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’: নাসীরুদ্দীন পাটওয়ারী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃষ্টির পানিতে কি ফোনের ক্ষতি হয়?

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টানা বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাট তলিয়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জীবিকার তাগিদে এই প্রতিকূল আবহাওয়ায় বের হতে হচ্ছে অফিসগামী মানুষজনকে। বৃষ্টির সময় ছাতা ব্যবহার করলেও অসাবধানতাবশত অনেক সময় স্মার্টফোনটি বৃষ্টির পানির সংস্পর্শে চলে আসে। স্মার্টফোনের জন্য পানির এই সংস্পর্শ অত্যন্ত মারাত্মক, যা ডিভাইসটির অপূরণীয় ক্ষতি করতে পারে।

বৃষ্টির পানি ফোনের যে ধরনের ক্ষতি করে

ইন্টারনাল শর্ট সার্কিট: পানির সংস্পর্শে এলে ফোনের মাদারবোর্ড বা ভেতরের ইলেকট্রনিক সার্কিটে শর্ট সার্কিট হতে পারে। এর ফলে ফোন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে অথবা পারফরম্যান্সে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে।

ব্যাটারির ক্ষতি: ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে তা ব্যাটারির ওপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদে এতে ব্যাটারি ফুলে যাওয়া বা চার্জ ধারণ ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি থাকে।

ডিসপ্লের ক্ষতি: পানিরোধী নয় এমন ফোনে বৃষ্টির পানি ঢুকলে ডিসপ্লের ভেতরে দাগ বা পানির স্তর তৈরি হতে পারে, যা ফোনের স্ক্রিনকে নষ্ট করে দেয়।

ক্যামেরা ও সেন্সর: ফোনের ক্যামেরা লেন্সের ভেতরে বা সেন্সরে পানি ঢুকে গেলে ঝাপসা ছবি আসা বা সেন্সর অকেজো হওয়ার মতো জটিলতা তৈরি হয়।

মরিচা ও ক্ষয়: বৃষ্টির পানিতে থাকা লবণ বা খনিজ উপাদান ফোনের অভ্যন্তরীণ ধাতব যন্ত্রাংশে মরিচা ধরিয়ে দেয়, যা ধীরে ধীরে ফোনটিকে অকেজো করে ফেলে।

ফোন ভিজে গেলে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ফোনে পানি ঢুকলে অধিকাংশ মানুষ ভুল পদ্ধতি অবলম্বন করে ফোনের ক্ষতি আরও বাড়িয়ে তোলেন।

সচেতন থাকুন এই ভুলগুলো থেকে

চার্জিং বা হেডফোন কানেক্ট করা: ভেজা অবস্থায় চার্জিং পয়েন্ট বা হেডফোন জ্যাকের সাথে কোনো কানেকশন দেবেন না। এতে শর্ট সার্কিট হয়ে ফোনের স্থায়ী ক্ষতি হতে পারে।

হেয়ার ড্রায়ার বা ফুঁ দেওয়া: শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, কারণ এর অতিরিক্ত তাপ ব্যাটারি নষ্ট করতে পারে। আবার ফুঁ দিলে পানি আরও ভেতরে ঢুকে যেতে পারে।

চালের মধ্যে ফোন রাখা: অনেকে ভুল করে ভেজা ফোন চালের ড্রামে রাখেন বা চড়া রোদে রাখেন। চালের গুঁড়া ফোনের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে, আর অতিরিক্ত তাপ ব্যাটারির জন্য ঝুঁকিপূর্ণ।

ফোন ভিজে গেলে কী করবেন?

আপনার সাধের ফোনটিকে বাঁচাতে দ্রুত ফোনটি সুইচড অফ করুন এবং তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। ফোনটি শুকানোর জন্য ছায়াযুক্ত স্থানে রাখুন। সব থেকে কার্যকর উপায় হলো বন্ধ ফোনটি একটি মোজায় ভরে তাতে ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে বাতাস টেনে নেওয়া, যা ফোনের ভেতরের পানি বের করতে সাহায্য করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com