বাংলাদেশে পরিবেশবান্ধব উদ্যোগ ত্বরান্বিত করতে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬: ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর কাছ থেকে ৬০ মিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক।বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনো আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকেপাওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহকৃত এই ১২ বছর মেয়াদি ফান্ড দেশের গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করা হবে।এটি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগ আরও দ্রুত বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব অর্থনীতিতে উত্তরণ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই তহবিলটি মূলত দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বিনিয়োগ করতে সাহায্য করবে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত হিসেবেএই দীর্ঘমেয়াদি অর্থায়নের ফলে তৈরি পোশাক শিল্প আরও পরিবেশবান্ধব,সম্পদ-সাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের সুযোগ পাবে।

মোট তহবিলের মধ্যে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে ২,৫০০টিরও বেশি ক্ষুদ্র উদ্যোগে। এই অর্থ দিয়ে আধুনিক যন্ত্রপাতি কেনা, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব ও টেকসই নানা উদ্যোগ নেওয়া হবে, যার পুরোটাই জলবায়ু রক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখবে। এর আওতায়ছাদভিত্তিক সৌরবিদ্যুৎব্যবস্থা, পরিবেশবান্ধব ভবন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা,পরিবেশবান্ধব রান্নার চুলা ও গৃহস্থালির পানি ফিল্টার প্রযুক্তিসহ ইত্যাদি খাতে বিনিয়োগ করা হবে।

অবশিষ্ট ২০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে আরও বড় আকারের প্রজেক্টে। এর লক্ষ্য হলো তৈরি পোশাক ও টেক্সটাইলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোতে টেকসই ও সার্কুলারউৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করা।

ইউরোপীয় ইউনিয়নেপোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং দেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে এই পোশাক খাত থেকে। বর্তমানে ইউরোপের বাজারে পরিবেশবান্ধব ও স্বচ্ছ সাপ্লাই চেইনের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় উৎপাদকদের জন্য এমন দীর্ঘমেয়াদি গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব অর্থায়ন অত্যন্ত জরুরি। এই তহবিলটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে, যা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

এই অর্থায়নের বিষয়ে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেলসোমিনা ভিলিওত্তি বলেন, “কীভাবে ইউরোপীয় অর্থায়ন একটি আরও বেশি পরিবেশবান্ধব, টেকসই এবং প্রতিযোগিতাপূর্ণ সাপ্লাই চেইন তৈরি করতে সাহায্য করতে পারে— এই চুক্তিটি তার-ই প্রমাণ।আর্থিক অন্তর্ভুক্তিরজন্য বিশ্বজুড়ে সুপরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশিপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন, সার্কুলার সল্যুশন এবং জ্বালানি সাশ্রয়ী উদ্যোগে বিনিয়োগ করতে সাহায্য করছি। একই সাথেএটি টেকসই বাণিজ্য ও জলবায়ু রক্ষায় ইউরোপীয় ইউনিয়নেরবৃহত্তর অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে আসছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের শিল্প খাতের ভ্যালু চেইনে পরিবেশবান্ধব এবং সার্কুলারবিনিয়োগের গতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এই অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আধুনিকায়ন, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক টেকসই মানদণ্ড পূরণে সক্ষম হবে। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুক্তির আগেই বিতর্কে ‘কুইন টু’

» সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

» নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

» ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

» এক সন্তান জুলাইয়ে শহীদ আরেকজনের ক্যানসার, মায়ের পাশে প্রধানমন্ত্রী

» সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম

» সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

» এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের

» মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ দেখে নিন

» জোর করে নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশে পরিবেশবান্ধব উদ্যোগ ত্বরান্বিত করতে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬: ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর কাছ থেকে ৬০ মিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেয়েছে ব্র্যাক ব্যাংক।বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনো আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকেপাওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা।

ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহকৃত এই ১২ বছর মেয়াদি ফান্ড দেশের গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি করা হবে।এটি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগ আরও দ্রুত বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব অর্থনীতিতে উত্তরণ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই তহবিলটি মূলত দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বিনিয়োগ করতে সাহায্য করবে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত হিসেবেএই দীর্ঘমেয়াদি অর্থায়নের ফলে তৈরি পোশাক শিল্প আরও পরিবেশবান্ধব,সম্পদ-সাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের সুযোগ পাবে।

মোট তহবিলের মধ্যে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে ২,৫০০টিরও বেশি ক্ষুদ্র উদ্যোগে। এই অর্থ দিয়ে আধুনিক যন্ত্রপাতি কেনা, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব ও টেকসই নানা উদ্যোগ নেওয়া হবে, যার পুরোটাই জলবায়ু রক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখবে। এর আওতায়ছাদভিত্তিক সৌরবিদ্যুৎব্যবস্থা, পরিবেশবান্ধব ভবন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা,পরিবেশবান্ধব রান্নার চুলা ও গৃহস্থালির পানি ফিল্টার প্রযুক্তিসহ ইত্যাদি খাতে বিনিয়োগ করা হবে।

অবশিষ্ট ২০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে আরও বড় আকারের প্রজেক্টে। এর লক্ষ্য হলো তৈরি পোশাক ও টেক্সটাইলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোতে টেকসই ও সার্কুলারউৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল করা।

ইউরোপীয় ইউনিয়নেপোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং দেশের মোট রপ্তানির প্রায় ৮৫% আসে এই পোশাক খাত থেকে। বর্তমানে ইউরোপের বাজারে পরিবেশবান্ধব ও স্বচ্ছ সাপ্লাই চেইনের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় উৎপাদকদের জন্য এমন দীর্ঘমেয়াদি গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব অর্থায়ন অত্যন্ত জরুরি। এই তহবিলটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে, যা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

এই অর্থায়নের বিষয়ে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেলসোমিনা ভিলিওত্তি বলেন, “কীভাবে ইউরোপীয় অর্থায়ন একটি আরও বেশি পরিবেশবান্ধব, টেকসই এবং প্রতিযোগিতাপূর্ণ সাপ্লাই চেইন তৈরি করতে সাহায্য করতে পারে— এই চুক্তিটি তার-ই প্রমাণ।আর্থিক অন্তর্ভুক্তিরজন্য বিশ্বজুড়ে সুপরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশিপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন, সার্কুলার সল্যুশন এবং জ্বালানি সাশ্রয়ী উদ্যোগে বিনিয়োগ করতে সাহায্য করছি। একই সাথেএটি টেকসই বাণিজ্য ও জলবায়ু রক্ষায় ইউরোপীয় ইউনিয়নেরবৃহত্তর অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে আসছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের শিল্প খাতের ভ্যালু চেইনে পরিবেশবান্ধব এবং সার্কুলারবিনিয়োগের গতি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এই অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আধুনিকায়ন, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক টেকসই মানদণ্ড পূরণে সক্ষম হবে। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com