ইয়াবাসহ কারবারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে দুই লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের বাসিন্দা মৃত নূর আহমদ এর ছেলে মো. জিয়া উদ্দিন (৩৫)।

শুক্রবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ২১ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ টেকনাফের উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কুতুবের ঘের নামক স্থানে অবস্থান করে। ভোর ৪ টায় দুই জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল ধাওয়া করে জিয়া উদ্দিনকে (৩৫) আটক করে।
পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিত্যপণ্যের দামে হিমশিম খাচ্ছে ক্রেতারা

» রাষ্ট্রপতি বাবার হাতে ফুল, মেয়ের মুখে কৃতজ্ঞতা

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যুবদলের সভাপতি-সেক্রেটারির সাক্ষাৎ

» রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

» বিপ্লবের মশাতত্ত্ব কাজে আসেনি

» ছুরিকাঘাতে তরুণ নিহত

» মাটিতে শুয়ে হাত-পা ছুড়ছে রোবট! শিশুর মতো এমন কাণ্ডে অবাক দর্শকরা

» ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

» মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ কারবারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে দুই লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের বাসিন্দা মৃত নূর আহমদ এর ছেলে মো. জিয়া উদ্দিন (৩৫)।

শুক্রবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ২১ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ টেকনাফের উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কুতুবের ঘের নামক স্থানে অবস্থান করে। ভোর ৪ টায় দুই জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল ধাওয়া করে জিয়া উদ্দিনকে (৩৫) আটক করে।
পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com