সুলেখা আক্তার শান্তা :
বৃষ্টি দেখলে প্লাবিত মন,
মেতে উঠে আমার।
হঠাৎ দেখি আকাশে মেঘ
কালো হয়ে ছেয়ে আছে চারধার।
গগনে গগনে মেঘের গর্জন,
বৃষ্টির ভালোবাসায়—
রং ছড়িয়েছে দিগন্ত জুড়ে,
রংধনুর সব রং জেগেছে মনে।
আকাশ থেকে অবিরল ধারায়
রিমঝিম ঝরে বৃষ্টি,
চায়ের পেয়ালা হাতে বারান্দায়
উদ্বেলিত মন।
গাছের পাতা দুলছে বাতাসে,
প্লাবিত মন আমার—
বৃষ্টির উদারতা যেন
নিয়ে যায় আমায় বহুদূর।
কচুপাতার ছাউনির নিচে
উচ্ছ্বসিত বাতাসে,
উড়ছে শাড়ির আঁচল মোর
বৃষ্টির সুরভী গন্ধে।
ভাসন্ত মন হাত দুখানা মেলে
চেয়ে থাকি নীল আকাশে,
বৃষ্টির ছোঁয়ায় মন আজ
প্রভাসিত পরম আনন্দে।








