ফাইল ছবি
অনলাইন ডেস্ক : খুলনায় মো. রাতুল শেখ (২২) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ (২ জুলাই) নগরীর লবণচরা থানার আশি বিঘা এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মো. রাতুল লবণচরা থানার আশি বিঘা বালুর মাঠে ছিল। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে গেলে রাতুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার ডান পায়ের ঊরুতে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তারা বলতে পারেননি। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
লবণচরা থানা পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনও কোনো তথ্য পুলিশকে দেয়নি। ঘটনার সাথে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।








