বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় স্বার্থ ও শিল্পখাতের চাহিদার মধ্যে ভারসাম্য রেখে বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সরকার জানিয়েছে, কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার এক বিশেষ বৈঠক শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি জানান, বিদেশি কর্মী বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্যপদ ও কার্যপরিধি চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান স্টপ সেন্টার মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

তিনি বলেন, শিল্পখাতের প্রকৃত চাহিদা বিবেচনায় বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে কর্মী নিয়োগ ব্যবস্থা আরও বাস্তবসম্মত ও কার্যকর করা সম্ভব হবে।

উপ-প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্পখাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

জাহিদ হামিদি বলেন, সরকারের লক্ষ্য হলো বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। একই সঙ্গে শিল্পখাতের চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং মালয়েশিয়ার নাগরিকদের কর্মসংস্থানের সুযোগের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা।

তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এ সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণ করবে। সুএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার

» ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

» রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩

» রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

» জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

» জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

» মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

» আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

» গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় স্বার্থ ও শিল্পখাতের চাহিদার মধ্যে ভারসাম্য রেখে বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সরকার জানিয়েছে, কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার এক বিশেষ বৈঠক শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি জানান, বিদেশি কর্মী বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্যপদ ও কার্যপরিধি চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান স্টপ সেন্টার মানবসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

তিনি বলেন, শিল্পখাতের প্রকৃত চাহিদা বিবেচনায় বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে কর্মী নিয়োগ ব্যবস্থা আরও বাস্তবসম্মত ও কার্যকর করা সম্ভব হবে।

উপ-প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাড়ানো, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্পখাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

জাহিদ হামিদি বলেন, সরকারের লক্ষ্য হলো বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। একই সঙ্গে শিল্পখাতের চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং মালয়েশিয়ার নাগরিকদের কর্মসংস্থানের সুযোগের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা।

তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এ সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণ করবে। সুএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com